২ জনকে হত্যা করেছে ময়মনসিংহে ট্রেন থেকে ফেলে
৩১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত শনিবার দিবাগত রাতে জামালপুরগামী কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে।ঢাকা-ময়মনসিংহ রেলপথে ত্রিশালের বালিপাড়া ও ধলা এলাকায় ট্রেন থেকে ফেলে দিয়ে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে একজন জামালপুর সদরের বড় গজিয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী রাশিদা (৪৩) ও অপর একজন অজ্ঞাত পুরুষ। নিহত রাশিদার স্বামী আব্দুল মালেকের একটি পা কাটা গেছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আহত ব্যক্তি জানায়, শনিবার রাত ১১টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি গফরগাঁও অতিক্রম করার পরপরই যাত্রীদের কাছ থেকে টাকা ছিনতাই শুরু করে দুর্বৃত্তরা। এতে বাধা দিলে দুর্বৃত্তরা বালিপাড়া এলাকায় তিনজনকে ট্রেন থেকে ফেলে দেয়। এতে জামালপুর সদরের রাশিদা ও অজ্ঞাত একজন পুরুষ ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে মারা যান এবং নিহত রাশিদার স্বামী আব্দুল মালেকের একটি পা কাটা যায়।
আহত আব্দুল মালেক জানান, এয়ারপোর্ট রেলস্টেশনে তিনি স্ত্রীসহ জামালপুর যাওয়ার উদ্দেশ্যে কমিউটার ট্রেনে উঠেন। ট্রেনটি গফরগাঁও অতিক্রম করার পরপরই দুর্বত্তরা ট্রেনের যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিতে থাকে। এসময় বাধা দিলে তাদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ট্রেনের নিচে কাটা পড়ে তার স্ত্রী মারা যায় এবং তার একটি পা কাটা যায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন