মুসলমান হয়ে কেন নাস্তিকদের সাথে আন্দোলন কর ?
-মুক্তিযুদ্ধে যদি এই কথা বলা হত তাহলে আর দেশ স্বাধীন হত না ।আর এই আন্দোলন আমাদের প্রাণের দাবি ।আর শাহবাগে যে যার মত আন্দোলন করছে ।কেউ কারো আদেশমত চলছে না ।
নাস্তিকদের সাথে হাত না মিলিয়ে নিজে কিছু কর ।
-ইসলামী ১২ টা দল তো চুপ ।তারা কেউ তো রাজাকার বিরোধী কথা বলে না ।তারা যদি রাজাকার বিরোধী কর্মসূচি দেয় তখনো আমি থাকব ।আর শাহবাগ আমাদের সবার ।কোন নাস্তিকের একার না ।
বিশ্বজিত্ ,দুর্নীতি ,শেয়ার বাজারের কথা কেন বলা হচ্ছে না ?
-আরে ভাই এইগুলা নিয়েও আন্দোলন হয়েছে ।তখন মনে হয় আপনি ফেসবুকে লাইক মারায় ব্যস্ত ছিলেন ।তাই আপনার চোখে পরে নায় ।
কাদের মোল্লাকে ফাঁসি দিলে কি দেশে শান্তি আসবে ,তেল/গ্যাসের দাম কমবে ?
-কসাই কাদেরকে ফাঁসি না দিলেও তেল ,গ্যাসের দাম কমবে না ।তবে ফাঁসি দিলে দেশ কলঙ্কমুক্ত হবে ।যদিও কিছু মানুষের তখন গা জ্বালা করবে ।
সরকারী দলের রাজাকারের কেন বিচার হয় না ?
-এই সরকার বিএনপি/জামাতের রাজাকার দের বিচার করুক ।পরে এসে বিএনপি আবার আওয়ামীলীগ রাজাকারের বিচার করুক ।তাহলে তো সব রাজাকার মরল ।
পরিশেষে বলতে চাই ,মুসলমান মানেই জামাত শিবির না ।আমি মুসলমান এবং শিবিরকে ঘৃনা করি । আর যত কিছুই কর ,রাজাকারদের বাঁচাতে পারবে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



