ফার্মগেট ব্রীজের উপর পঙ্গু লোকটি ভিক্ষা করছে ।তপ্ত দুপুরে অনেক আকুতি করে কিছু টাকা মিলছে ।
একটু পর সেই লোকটিই হাটতে হাটতে নিচে নেমে এল ।সিগারেটে সুখটান দিতেও দেখা গেল ।
. . . . . . . . . . . . . .
রাজ্জাক ,একটি গ্রামের মেম্বার ।আলিশান বাড়ি ।কোটিপতি না হলেও লাখপতি ।তার কাজ ভিক্ষুক সরবরাহ করা ।বিভিন্ন ধর্মীয় উত্সবে সিজনাল ভিক্ষুক সরবরাহ করা তার কাজ ।অনেক কমিশন ও পায় সে ।
. . . . . . . . . . . . . . . .
দেখতে পুরোদস্তুর মুরুব্বি ।এমনিতেই বয়স্ক ,গানের গলা ভাল ,কাকুতি মিনতি করতে পারে ।ভিক্ষা করে গুলশানের একটি স্কুলের সামনে ।গত ১৫ দিনে আয় হয়েছে প্রায় ৩২ হাজার টাকা ।গ্রামের বাড়িতে আছে কয়েকটা আধাপাকা ঘড় ।
. . . . . . . . . . . . . . . .
এবার আসুন পরিসংখ্যান দেখি ।
কয়েকবছর আগে করা জরিপে ঢাকা শহরে ২৭ হাজারের মত ভিক্ষুক আছে বলে জানান হয় ।বর্তমানে তা আরো বেশি ।
শিশু ভিক্ষুক : শতকরা ৬২ শতাংশ
পুরুষ ভিক্ষুক : ৫৭ শতাংশ
মহিলা ভিক্ষুক : ৪৩ শতাংশ
আশ্চর্যের ব্যাপার হচ্ছে এসব শিশুদের প্রায় সবায় নেশার টাকা জোগাড় করতে ভিক্ষা করে ।
. . . . . . . . . . . . . . . . .
ভিক্ষাবৃত্তি একটি শাস্তিযোগ্য অপরাধ । হাইকোর্টের একটি বেঞ্চ রাজধানীতে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করেন ।ডি এম পি কেও ব্যবস্থা নিতে বলা হয় ।কিন্তু কয়েকটি মানবাধিকার সংগঠনের কারনে তা আর সম্ভব হয়নি ।
. . . . . . . . . . . . . . . . .
SATV'র খোজ নামক একটি অনুসন্ধানি প্রোগ্রামে উপরের তথ্য এবং ঘটনা গুলি ধরা পরে ।
সুতরাং একটি কথা , মানুষকে সাহায্য করবেন ঠিক আছে ,তবে অন্তত সত্ বাক্সে ভিক্ষা দিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


