হযরত আলী (রা) একবার মহানবী (সা) এর কাছে গিয়ে বললেন , "হে রাসূল , কৃঞ্চের বাঁশি আমার কাছে বিরক্ত লাগে ।আমার ধ্যানে সমস্যা হয় ।আমি তাকে হত্যা করতে চাই ।"
মহানবী (সা) জবাব দিলেন , "ঠিক আছে ,তবে হত্যা করার আগে তার পাগরী টা খুলে দেখে নিও ।"
তারপর হযরত আলী (রা) যখন কৃঞ্চের পাগরী খুলে তখন দেখতে পান যে কৃঞ্চই হচ্ছেন রাসূল (সা) ।
উপরের কথাটুকু আমার না ।কিছুদিন আগে দেওয়ানবাগী পীরের মুরিদের সাথে দেখা হয়ছিল ,সে বলছে ।এঘটনা কোথায় পেয়েছেন ,এমন প্রশ্নের জবাবে সে বলেছিল ,
কোন এক আমলে (নাম ভুলে গেছি) ইসলামের শত্রুরা ছিল ক্ষমতায় ।তখন তারা ইসলামের সব নিয়ম পাল্টে দিয়েছে ।
অর্থাত্ এখন দেওয়ানবাগীরা ইচ্ছামত হাদীস বলবে এবং রেফারেন্স চাইলে বলবে সব ধ্বংস হয়ে গেছে ।
আপনারা এইসব ভন্ড পীর ,ফকির দের কাছ থেকে দূরে থাকুন ।ইসলাম কে সঠিকভাবে জানুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


