somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বীরের বেশে মায়ের কোলে ফিরলেন মিরাজ

০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেহেদী হাসান মিরাজ নামটা খুলনার কাছে নতুন নয়। এই বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার পর তারকাখ্যাতিটা বেড়েছিল। কিন্তু কিছুদিন আগে বাড়ি থেকে ঢাকায় গিয়েছিলেন ঘরের তারকা হিসেবেই।

সেই মিরাজ সোমবার বাড়ি ফিরলেন দেশের নায়ক হয়ে। জাতীয় বীর হয়ে। ফিরলেন মমতাময়ী মায়ের বুকে।


আরেকটু বাড়িয়ে বললে ফিরলেন আসলে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট বিজয়ের মহানায়ক হিসেবে।

খুলনার খালিশপুরের বিআইডিসি সড়কের দক্ষিণ কাশিপুর এলাকায় মেহেদীদের বাস। ওটাকে শিল্প এলাকা বলা হয়। বরিশালে জন্ম। কিন্তু ১৬ বছর ধরে খুলনায় বসবাস। বাবা জালাল হোসেন। পেশায় ছিলেন ড্রাইভার। মা মিনারা বেগম গৃহিণী।

৩ বছরের আদরের ছোট বোন রুমানা আক্তার। ওই কাশিপুরে সাধারণ একটি দো চালা ঘরে মেহেদীদের বসবাস। যেখানে রবিবার বিকেল থেকে চলছে ঈদ আনন্দ!

ঈদ মানে তো খুশি। সেই খুশি মেহেদীর বাড়ি ও তার এলাকা থেকে মিলিয়ে যেতে সময় লাগবে। ১৯ বছরের ছেলেটি ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজের দুই ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন। ১২৯ বছরের রেকর্ড ভেঙেছেন। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ইংলিশদের দ্বিতীয় ইনিংস ১৬৪ রান গুঁড়িয়ে দেওয়ার পথে নিয়েছেন ৬ উইকেট।

১০৮ রানের ঐতিহাসিক জয়ের ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ম্যাচে ১২ উইকেট নিয়ে। সিরিজের সেরাও তিনি। দুই ম্যাচের সিরিজটা তার কীর্তিতে ১-১ এ ড্র। আন্তর্জাতিক অভিষেকেই যে এমন কীর্তির আর রেকর্ডের মেলা সাজিয়ে বসে সেই মেহেদী তো মহানায়কই!


তো খুলনার ছেলেটি সোমবার বাড়ি ফিরে দেখলেন তারই কীর্তিতে পুরো বদলে যাওয়া এলাকাকে। সেখানে তার অপেক্ষায় মানুষ আর মানুষ। এলাকায় ফিরতেই তাকে কাঁধে নিয়ে উন্মাতাল আনন্দ। আনন্দ মিছিল।

রবিবার থেকেই তাদের ছোট্ট বাড়ির আঙিনায় বড় বড় মানুষের ঢল। সেই ঢল থামে না। পরিবার ক্লান্তির মাঝেও হাসিমুখে সবাইকে বরণ করেন। আর মেহেদীকে পেয়েই মায়ের বুকটা ভরে ওঠে পুরোপুরি। আনন্দাশ্রু তো মা-বোন-বাবার চোখ থেকে মেহেদীর চোখেও। বীর ছেলে তখন তো আর বিশাল হয়ে ওঠা কেউ না!

ও যে সেই ছোট্টোখাট্টো ছেলেমানুষ মিরাজ। এটাই তো তার ডাকনাম। ওটাই ঘরের নাম। ওটাই আদরের ডাক। মিরাজের আগমনে ঘর-বাড়ি-এলাকা আলোকিত হয়ে ওঠে।

মেহেদীর আন্তর্জাতিক উত্থানের সাথে মুস্তাফিজুর রহমানের অনেক মিল। গত বছর অভিষেক ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। ২ ম্যাচে ৫ উইকেট। ২ ম্যাচে সেরা খেলোয়াড়। ভারতকে ২-১ এ হারানো সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন।

সেই মুস্তাফিজ ইনজুরির কারণে এখন পুনর্বাসন প্রক্রিয়ায়। সোমবার সকালে মিরপুর স্টেডিয়ামে তার সাথেও দেখা হয় মেহেদীর। মেহেদীর কাঁধে তখন ব্যাগ। বাড়ি ফেরার প্রস্তুতি। দুজন এক সাথে খেলেছেন বয়সভিত্তিক আসরে। ক’দিন পর বাংলাদেশের দুই বিস্ময় জাতীয় দলেও খেলবেন এক সাথে। বাড়ি ফেরার আগে মুস্তাফিজের কাছ থেকে নিশ্চয়ই এই স্টারডমের চাপের ব্যাপারে কিছু টিপস নিয়ে ফিরেছেন মেহেদী!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ২:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×