somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বাঁশি শেখার গল্প – ৩

০১ লা জুন, ২০১৫ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাঁশি শেখার গল্প -১

আমার বাঁশি শেখার গল্প - ২

সপ্তাহে একবার কিংবা দুইসপ্তাহে একবার হয়ত বাঁশিতে ফুঁ দিতাম। ইতোমধ্যে লাবু ভাইয়ের কাছ থেকে জানলাম কীভাবে সারেগামাপাধানিসা বাজাতে হয়। তার জন্য আরো কয়েকটি বাঁশি কিনতে হয়েছে। গল্প করতেন - বাংলাদেশের বিখ্যাত বাঁশিশিল্পীরা তাঁরই বানানো বাঁশি বাজান। এমনকি দেশের বাইরেও তিনি তাঁর বাঁশি রপ্তানী করেন। সঙ্গীত এর প্রতি এরকম ক্রমবর্ধমান আগ্রহের কারনে বেশ কিছু বই কিনেছিলাম। সেখান থেকে তাত্বিক অনেক বিষয় জানলাম। সারেগামাপাধানির্সা কে যে স র গ ম প ধ ন র্স দিয়ে বুঝানো হয় সেটা শিখলাম। কন্ঠসঙ্গীত কিংবা যন্ত্রসঙ্গীতে ব্যবহৃত মাধ্যম ছাড়া অন্য কোন পার্থক্য যে নেই সেটা উপলব্ধি করলাম। বইয়ে বিভিন্ন গানের স্বরলিপি দেখতাম। কিন্তু কোমল স্বরগুলো শুনতে কেমন কিংবা বাঁশিতে কীভাবে বাজাব জানতাম না। তাল এর বিষয়টিও বুঝতে পারতাম না। ভাবলাম ভাল কোন ওস্তাদের কাছে বাঁশি শিখতে হবে। আমার স্ত্রীও বললেন শিখতে চাইলে ভাল কোন ওস্তাদের কাছে স্ট্রাকচার্ড ওয়েতেই শিখা উচিত। কিন্তু কোথায় পাব ভাল ওস্তাদ? ইন্টারনেটসহ বিভিন্ন জায়গায় খুজতে লাগলাম বাংলাদেশের বিখ্যাত বাঁশিশিল্পীদের। যাদের সিডি ছিল আমার কাছে, তালিকা ধরে তাদের খুঁজতে লাগলাম। বারী সিদ্দিকী, গাজী আব্দুল হাকিম, ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, মনিরুজ্জামান এদের কোন একজনকে। একটি ব্যাপার লক্ষ্য করলাম, সঙ্গীত বা নৃত্যশিল্পে কারো কারো নামের পাশে পন্ডিত, কারো নামের পাশে ওস্তাদ উপাধি থাকে। যেমন পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ বিসমিল্লাহ্ খাঁ, ওস্তাদ জাকির হোসেন ইত্যাদি। বাংলাদেশের ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম চিটাগং থাকেন। বাংলাদেশের আর কোন বাঁশিশিল্পীর নামের পাশে ওস্তাদ নেই। ভাবলাম উনিই হচ্ছেন সবচেয়ে বড় বাঁশিশিল্পী। টিভিতে উনাকে আমি কখনো দেখিনি। মনিরুজ্জামান সাহেব কে মাঝে মাঝে বিভিন্ন গানের সাথে বাজাতে দেখি। কিন্তু সলো কোন প্রোগ্রামে দেখিনি। গাজী আব্দুল হাকিম এর কোন খবরই পাইনা। লালনগীতির ভক্ত ছিলাম, সেই সুবাদে ফরিদা পারভীনএর সিডির অনেক কালেকশন ছিল। প্রতিটি সিডিতেই দেখতাম বাঁশি বাজিয়েছেন গাজী আব্দুল হাকিম। কোত্থেকে যেন বারী সিদ্দিকীর নাম্বার পেয়ে গেলাম। ফোন করলাম উনাকে। বললেন মাসে দুহাজার টাকা করে নিবেন, সপ্তাহে একদিন করে শেখাবেন। পরের শুক্রবার উনার বাসা মোহাম্মদপুরে যেতে বললেন । আমার যে কি আনন্দ! সেদিন রাতে আমার ঘুমই হলনা। দিনগুলো যেন অতিরিক্তরকম দীর্ঘ হচ্ছিল। কবে আসবে শুক্রবার। বারী সিদ্দিকীর সব কয়টি বাঁশির সিডি আমার কালেকশনে ছিল। আমি উনার গানের খুবই ভক্ত। হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিনের পূবালী বাতাসে বাদাম দেইখ্যা চাইয়া থাকি এই গান গেয়ে গেয়ে কত সময় কাটিয়েছি! উনার সব কয়টি গানের সিডিও আছে আমার কালেকশনে। পড়াশুনা করে বিভিন্ন ফোরামে জেনেছি, উনি মূলত একজন বাঁশি শিল্পী। পরিস্থিতির কারনে তিনি এখন কন্ঠশিল্পী। বাংলাদেশী শিল্পীদের মধ্যে উনার বাজানোতে এবং গায়কীতে আলাদা একটা ঢং আছে। মনে হয় উনি যেন পুরা আবেগটাই ঢেলে দিচ্ছেন উনার পরিবেশনায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×