ইকোনমিক্স পাশ করিয়া চাকুরী খুজিতেছিলাম। হতাশ হইয়া এক চৈত্রের বিকালে বৃক্ষতলায় বসিয়া কল্পনার সহিত তামাশায় মজিয়াছিলাম। ইহা আমার যন্ত্র। যন্ত্রের মতন ইহাদেরও মজ্জায় কিছু তৈল ঢালিতে হয়! কাহারও তৈলের মুল্য ব্যপক কাহারও যত সামান্য। তৈল পাইলে ইহারা ভালই চলেন না পাইলেই উবে চলে যান। এই দুঃশ্চরিত্রের মন আছে তৈল নাই। তাই ইহাদের সহিত দু এক সন্ধ্যা রস করিতে হয়। কল্পনাকে যাহাই জিজ্ঞাসা করি তাহাতেই বিরক্তি। গত সন্ধ্যায় তৈলের বড় অভাব ছিলো কিনা। ভাবিলাম পীড়া না দিয়া আমার বাদাম আমিই চিবাইয়া খাই। এ দেখিয়া কল্পনা রানী বড্ড ক্ষেপিলেন! বলিলেন, তোমার কি বাবু বিবেক বুদ্ধি বলিতে কিছুই নাই একা একা বাদাম গিলিতেছো? কতক অবাক হইয়া চক্ষু দুটি বড় করিয়া তাহার দিকে তাকাইয়া বলিলাম, এ আমার বাদাম আমি খাইতেছি ভাগ বইসাইবার ইচ্ছাটি জলাঞ্জলি দিন। রানী ক্ষিপ্র কন্ঠে কহিলেন, তোমরা জ্বালা কিসে বুঝিবে? তোমরা সুধা পানে ব্যস্ত। আধারে আমরা কামনার ফুল হয়ে ফুটিয়া উঠি আর তোমরা ফুল ছিড়িয়া মালা গাথিয়া সংসারে মনযোগ দাও। তোমাদের জীবন যৌবনে কত ফুল! মধু! আমরা ফুল হইয়া ফুটিয়াও দাম পাই নে তাই বলে কপালে বাদামও জুটিবে না তা কি হয়! বাদাম লইয়া কল্পনা রানী বিদায় হইলেন। আমি বসিয়া রইলাম, ভাবনায় পড়িলাম। মনে মনে কহিলাম, নিশিথে যে ফুলের জন্ম তাহার কদর কেবল নিশিতথেই বাড়ে। এ সমাজে যাহারা দেয় না তাহাদের বড়ই কদর, যাহারা দিতে পারে না তাহারাই কদাকার। ভাবিলাম কল্পনার হয়তো এবেলায় বাদাম জুটিবে, পরের বেলায় খীল! ইহাদের এ বেলা ও বেলা, ওই বেলা, পরের বেলা তাহার পরের বেলা ইহাদের উপরেই নির্ভর করে। অসুস্থ হইলে দায়, পীড়ায় পড়িলে দায়, চাহিদা মিটাইতে না পাড়িলে দায়। ইহারা সাধারনের কল্পনার নায়িকা। সাধারনের কল্পনার বাস্তবতা ইহাদের দ্বারাই সাধিত হয় পরিবর্তিতে ইহারা হয় চাতক। বর্ষায় পানি পাইলে পায় নয়তো চৈত্রের রোদ্দুরে জ্বলিয়া পুড়িয়া মরে, বিষম জ্বালায় মরে। আর তাহাতে আসনে বসিয়া কল্পনার নায়কগন নানান দেশী লাল জল লইয়া খেলা দেখে, হাত তালি দেয়। হায়! এ জগৎ, কেহ দাহনে পুড়িয়া মরে, কেহ সুখ দর্শন করিয়া মরে। সকলেই মরে। সহস্র বছর ধরিয়া কল্পনারা আমাদের জন্য আর আমরা তাহাদের পুড়িয়া মরিবার আগুন। এতক্ষনে একখানা লাইন মনে পড়িল। ঈশ্বর এইখানে থাকেন না… ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে … ব্যথায় কাতর হইলাম। ঈশ্বর যদি এই অন্তরেই বসবাস করেন তবে উনি সর্বত্রই আছেন। তবে কেন ঈশ্বরের ব্যর্থতা! দেখিবার বিষয়। উপরেও যখন আছেন নিচেও আছেন। তবে ব্যর্থতার ভাগাভাগি উভয়ই করিতে বাধ্য। ভাবিতে ভাবিতে এ হৃদয় বড় ক্লান্ত। ইহাদের ভবিষৎ লইয়া কল্পনায় কাজ নেই। যাহাদের ভাবনা তাহারাই ভাবিবেন। আমার অত শত ভাবিয়া কাজ নেই। ও নারীতে আমার অনেক রাগ। সে আমার বাদাম লইয়া প্রস্থান করিয়াছেন।
আলোচিত ব্লগ
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।
প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

