শ্রীপুর-বরমী সড়কে গর্ত ও ধুলায় জনদুর্ভোগ চরমে
০১ লা মার্চ, ২০১৭ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজীপুরের শ্রীপুরের গাড়ারন রেলক্রসিং থেকে বরমী বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার আধা সংস্কার সড়ক।এ সড়কে জনদুর্ভোগ স্থায়ী হয়ে পড়েছে। এটি গত তিন বছর ধরে চলাচলের প্রায় অনুপযোগী।সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ায় ঘটছে নানা দুর্ঘটনা।
গত আট মাস আগে সড়কটির দুই কিলোমিটার সংস্কার করা হয়।বাকি অংশে পিচ ঢালাই না দেওয়ায় ইটের খোয়া ধুলাবালিতে পরিণত হয়েছে।যানবাহন চলাচলের ফলে তা উড়ে গাছপালা, ফসলি জমি ও বাড়িঘরে পড়ছে।পিয়ার আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সোহরাব হোসেন বাদল বলেন, বাসা থেকে পরিচ্ছন্ন কাপড় পরে বের হই। কর্মস্থলে যাওয়ার আগেই লাল রঙে রঙিন হয়ে যেতে হয়। গৃহিণীরা এখন বাড়িতে থাকতে চান না।গাড়ারন মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, শিম ও লাউসহ সবজির ফলন ভাল হয়েছে। কিন্তু ধুলার কারণে তা নষ্ট হচ্ছে।বিশ্ববিদ্যালয় ছাত্র আশিক বলেন, ধুলাবালিতে এলাকার মানুষের সর্দি-কাশি লেগেই রয়েছে। ঘরের বিছানা ও আসবাবপত্র দিনে কয়েকবার পরিষ্কার করতে হয়।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন বলেন, সড়কে ইটের খোয়া দেওয়ার পর কাজের ধরন পরিবর্তন করা হয়েছে। ফলে আগের ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়েছে। নতুন নকশা ও পরিকল্পনা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। টেন্ডার হলে কাজ শুরু হবে।কপি করা

সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন

২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা...
...বাকিটুকু পড়ুন