সুপ্রভাত বলে আর গাল দিতে চাই না...
কারন এখন প্রভাতে শিশিরের মতো ঝরে যায় ,
তাজা কিছু প্রাণ,যাদের হাতে হতে পারতো নতুন কিছু...
এখন নিজের মত ভাবতে শেখো বলে আর উপদেশ দিতে চাই না...
কারন নিজের মত ভাবতে গেলে এসে যায় ভন্ড উপমা...
তাই লজ্জা লাগে বলতে...
একসময় আমরাও পারতাম ঘুড়ি উড়াতে...
পারতাম লাটিম চালাতে,গাছে উঠতে...
এখন আর প্রান খুলে মুক্ত বাতাসে চিৎকার দিয়ে,
বলতে ইচ্ছা করে না মা আমি ভাল আছি...
কারন যথেষ্ট কারন থাকা সত্ত্বেও পারছি না
ঢাকা দিতে নিজের কষ্টের ঝুলি...
মা তুমি কি খবর জানোনা...
তোমার ছেলে আজ ভাল অবস্থানে নেই?
তাইতো তোমার কাছে আসতে লজ্জা করে...
পাছে লোকে যদি বলে এই ছেলেটি কি আপনার ছেলে?
তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে ইচ্ছে করে...
হ্যাঁ আমি আমার মায়ের সন্তান,
কিন্তু কেনো,কেনো এই সংকোচ...
মা আমি চিৎকার দিয়ে বলতে চাই...
হ্যাঁ চিৎকার দিয়ে বলতে চাই...
মা আমি তোমায় ভালবাসি...
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



