খোলা আকাশের নিচে মাথা তুলে দাঁড়িয়ে
সগৌরবে ঘোষনা দিচ্ছে তার অবস্থান
ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন
তার গৌরব কোনো ভাবেই ধ্বংস হবার নয়।
সেই অহংকার দর্পভরে দৃপ্ত পদক্ষেপে
পৃথিবীময় তার আহবান ঘুরে ফেরে
সেই ডাক পথে পথে ডেকে যায়
তার ডাকে সব সৃস্টি চমকে ওঠে
জানান দিয়ে যায় সেই দৃপ্ত পদক্ষেপ।
সাঁঝের বেলা সেই মাথা নত হয়
ক্লান্তি বয়ে যায় সেই অজানা আহবানে
সব সৃষ্টি যখন সাড়া দেয় সেই ডাকে
তখন তার অন্তিম কাল ঘনে আসে।
(ক্লাস এর ফাঁকে কোনো এক বোরিং সময়ে লেখা)
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



