কবি, অমরত্বের স্বপ্নে বিভোর আপনি
ভাবছেন শৃঙ্খলে আবদ্ধ এই শব্দমালাগুলো
আপনাকে অমরত্ব দিবে, বাচিয়ে রাখবে যুগের পর যুগ।
কি বোকা আপনি!
অবশ্য আপনাকে দোষ দিয়ে কি লাভ?
চলমান পৃথিবীর বাস্তবতা আর আপনার চিন্তার ফারাক সম্পর্কে
যেকোন অর্বাচীনও সম্যক অবহিত।
যদিও আপনাকে বলে কোন লাভ নেই
তবুও আপনার সদয় জ্ঞাতার্থে বলি
অমরত্ব এখন আর শব্দমালার বিনিময়ে বিক্রি হয় না
অক্ষরের বন্ধনে সে আর মোটেও শৃঙ্খলিত নয়।
অমরত্ব এখন সম্পূর্ণই পেশাদার রাজনীতিবিদদের দখলে
প্রয়োজনীয় অর্থ জোগারের তাগিদে তাকে
সময়ে সময়ে নিলামে তুলেন তারা
সর্বোচ্চ দাম হাকিয়ে কিনে নিয়ে যান ধনী সওদাগর
বন্দী করে রাখেন তাঁর অভিজাত ড্রয়িংরুমের শোকেজে।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



