প্রায় চার বছর আগে এক জল পরীর প্রেমে পড়েছিলাম; পড়েছিলাম বললে ভুল হবে, পড়তে বাধ্য হয়েছিলাম। সেই গানটার মত ; আমিতো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে ...... তার পর থেকে সারাক্ষন ওকে নিয়েই ভাবি; শয়নে, স্বপনে, জাগরণে শুধু তার চিন্তা, এমন কি বউ, পোলার পাশে বিছানায় শুয়েও চুপি চুপি ভাবি তার কথা।
প্রথমে উনার (সম্মানের সাথে বলি) বংশ পরিচয় দিই; উনি এনাদের (Squid, Stingray, Cuttlefish ) বংশধর। উনারা দুই পাশের ডানার (Fin) সাহায্যে সমুদ্রের নিচে চলাচল করেন।
এরপর দেখেন উনাদের পূর্ব-নারীদের
এরপর ২০০৪ সালে আসলেন উনার দ্বিতীয় প্রজন্ম (Model 2)। উনি নিজে নিজে সাঁতার কাটতে পারতেন ঠিকই, নিন্তু উনাকে গোছল করানোর সময় দাসদাসীদের বিশাল বহর সাথে যেতে হতো উনার ইয়া লম্বা লেজ (তার) বয়ে নিয়ে যাওয়ার জন্য।
২০০৬ সালে আনা হলো ইনাকে (Model 3); চেহারা বড়ই সৌন্দরয্য, লেজ টেজের ঝামেলাও তেমন ছিল না। এক কথায় রুপেগুনে অতুলনীয়া।
কিন্তু এক জনকে আর কয়দিন ভাল লাগে
দেখেই বুঝতে পারছেন উনার চেহারাটা কি চমৎকার! শুধু চেহারাই নয় ইনি আগের সবার তুলনায় অনেক বেশী কাজের। পানির নিচে মাছেদের সাথে উনি এমন ভাবে সাঁতার কাটেন যে মাছরাও বুঝতে পারে না যে উনি আলাদা কিছু। উনাকে রিমোট কন্ট্রোলের সাহায্যে অনেক দূর পর্যন্ত চালানো যায়। উনার সব কিছুই ভাল ছিল, কিন্তু উনার পেটের ভিতর নাড়ি ভুড়ি বড্ড বেশী, তাই ওজন টাও মারশাল্লাহ! তাছাড়া নাভীর ভিতর থেকে বের হয়ে থাকা ওই তারটা তার সৌন্দরয্যে বড়ই ব্যঘ্যাত ঘটাচ্ছিল। উনি আবার খুব রাশভারী টাইপের ছিলেন, উনাকে ইচ্ছা মত নাড়াচাড়া করতে গেলে উনি মাইন্ড করতেন। তাই কম্পিউটারে উনার ডামী বানিয়ে নেওয়া হলো উনাকে অধিকতর পর্যবেক্ষনের জন্য। উনার চেহারার সাথে মিল রেখে ভিডিও গেম বানানো হলো; পোলাপানের খুবই পছন্দ!
যায় হোক উনার এখন বয়স হয়েছে; হাব ভাবও বয়স্কদের মত হয়ে গেছে। উনাকে দিয়ে আর চলছিল না। আমার চাই হাল্কা পাতলা চঞ্চলা ... !
এর ওজন মাত্র ২৮ কেজি, আমি একাই ঘাড়ে নিয়ে ঘুরতে পারি! অতিরিক্ত লেজ টেজের বালায় নেই; সাঁতার কাটেও খুব ভাল! ভিডিও গেম খেলার একটা Joystick দিয়েই উনাকে সহজেই সাঁতার কাটানো যায়। আমার পোলার সাথে তার ইতিমধ্যেই খুব খুব ভাব হয়ে গেছে, সেই উনাকে সাঁতার কাটাতেও পারে।
উনার কাপড় চোপড় সব এখনও পরানো হয়নি
জলপরীদের সাথে প্রেমের বয়স তো কম হলো না; এখন উনাদের গার্জিয়ান (সুপারভাইজার) আমাকে বলেছেন অনেক প্রেম করেছ বাছাধন এবার সংসার পাত!
আর একখান কথা; সবগুলো জলপরীর জন্ম বিত্তান্ত জানিয়ে একখান ভিডিও বানাইছিলাম। ভিডিও এডিটিং শিখে জীবনে প্রথমবারের মত একখান ভিডিও বানাইছি; খারাপ হলে নাক সিটকানো যাবে না। বরং ভিডিও দেখার একটা শর্ত আছে, এটা পছন্দ হোক আর নাই হোক like বাটনে একটা গুতা দিতে হইবে। না, লাইক বেচুম না; তই এত কষ্ট করে বানানো ভিডিও ইউ টিউবে দিলাম; এত কম ভিজিটর দেখে মনে বড় চোট লাগে!!
এই হচ্ছে আমার জলপরীর গল্প; হেডিং দেখে ভিতরে ঠুকে কেও আশাহত হলে মাফ কইরা দিয়েন!!
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




