somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃতির সাথে বেড়ে উঠা (৪)ঃ ছেলেবেলার ঈদ !!

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“এখন আর আগের মত ঈদে মজা নেই” এই কথাটা প্রায়ই শোনা যায়। আসলেই কি ঈদের আনন্দ দিন দিন কমে যাচ্ছে? নাকি আমরা বড় হয়ে যাচ্ছি আর আনন্দ পাবার ক্ষমতা হারাচ্ছি?? এটাই মনে হয় ঠিক- ঈদের আনন্দ ঠিকই আছে, আমাদের গ্রহন করার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এখনকার বাচ্চাদের কাছে নিশ্চয় ঈদের আনন্দ একই আছে!!
ছোট বেলাটা গ্রামে কাটিয়েছি; তাই ছেলেবেলার ঈদ কেটেছে মা-মাটি আর প্রকৃতির সাথে, খেলার সাথিদের সাথে। রোজা শুরু হতেই কাউন্ট ডাউন শুরু হয়ে যেত- ঈদের আর কত দিন বাকী। ঈদের আগের রাতে তো উত্তেজনায় ঠিক মত ঘুমাতে পারতাম না। সাত সকালে ঘুম থেকে উঠে পাড়ার বড় ভাইদের সাথে ঈদগাহে যেতাম রঙিন কাগজ দিয়ে ঈদগাহ সাঁজাতে। তারপর দল বেঁধে বাসনা (সুগন্ধি) সাবান দিয়ে গোছল করা। এখানে একটা মজার ব্যাপার ছিল, কার সাবান কত সুগন্ধি সেটা নিয়ে একটা কম্পিটিশন হত। ;) লাক্স, লাইফবয়, কসকো সাবান ছিল এ ক্যাটাগরি; কেও এর বাইরে বিদেশী কোন সাবান দেখাতে পারলে তো ভা-ব-ই আলাদা! গরীব মানুষেরা ব্যবহার করত হাবীব সাবান নামে ছোট একটা সাবান।
এরপর নতুন কাপড় পরে, মায়ের হাতে সিন্নি খেয়ে ঈদগায়ে নামাজ পড়তে যাওয়া। প্রায় সব বারই কাপড় পরার আগে অজু করতে ভুলে যেতাম এবং প্রতিবারই ঈদগাহে পৌঁছুতে দেরি হয়ে যেত। বাবা’র সামরথ খুব বেশি ছিল না, তাছাড়া অনেক গুলো ভাই বোন ছিলাম। পুরাটা নতুন কাপড় সাধারণত হতো না; এক ঈদে উপরের অংশ নতুন তো আরেক ঈদের নীচের অংশ। উপর-নিচে পুরাটা নতুন কাপড় পড়েছি হাতে গোনা কয়েক বার। তবে ঈদের আগের দিন আব্বা পুরাণ কাপড় টাকেই সুন্দর করে বাজারের দোকান থেকে ইস্ত্রি করে নিয়ে আসতেন।
নামাজে হুজুরের প্রতিবছর একই বকর বকর মোটেও পছন্দ হতো না; শুধু মন থাকত কখন নামাজ শেষ হবে আর দল বেঁধে বাড়ী বাড়ী গিয়ে সিন্নি খেতে পারব। পাড়ার প্রায় সব বাড়ীতেই যেতাম সিন্নি খেতে, যদিও ২/৩ বাড়ী খাওয়ার পর আর কিছু পেটে ঠুকত না।
ঈদের দিন আরেকটা কারনে খুব ভাল লাগত তা হচ্ছে এই দিন কেও পড়তে বসতে বলত না এবং যা খুশি তাই করে বেড়ান যেত। বছরের এই দুইটা দিন ছিল ওপেন মার্বেল খেলার পারমিশন।
এভাবেই কেটে যেত ঈদের দিন! বিকালের দিকে একটু খারাপ লাগত! ঈশ! ঈদটা শেষ হয়ে গেল!!
ছোট বেলায় কুরবানীর ঈদটা ছিল একটু বিব্রতকর! আব্বা কুরবানী দিতে পারতেন না, আমরা বাজার থেকে মাংস কিনে খেতাম। ঈদের নামাজ পরে বন্ধুদের বাড়ি যেতে লজ্জা লাগত; কেও যখন জিজ্ঞাসা করত তোরা কি কুরবানি দিয়েছিস? তখন খুব লজ্জা লাগত। অবশ্য চালাকী ও শিখে গিয়েছিলাম- বলতাম এবার আব্বার হাতের অবস্থা ভাল না তাই কুরবানী দেওয়া হয়নি; প্রকৃতপক্ষে আমরা চাকুরী পাওয়ার আগ পর্যন্ত আব্বার হাতের অবস্থা ভাল হবার কোন কারন ছিল না।
এখনও কুরবানীর ঈদের দিন কষ্ট লাগে, তবে সেটা অন্য কারনে। এখন আমার টাকায় বাড়ীতে বড় গরু কুরবানী দেওয়া হয় কিন্তু আমাকে আর আমার ছেলে কে খেতে হয় দোকান থেকে কেনা ফ্রোজেন মাংশ। /:)
এনিওয়ে – সুখ দুঃখ মিলিয়ে আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ ছিল আমার ছেলে বেলার ঈদগুলো। আপনার???

শেষে ছোট্ট একটা অনুরোধঃ আপনার বাচ্চার জন্য যখন ঈদের কাপড় কিনবেন তার সাথে ফুটপাত থেকে কম দামে হলেও অন্তত একটা নতুন ড্রেস কিনবেন; সেই বাচ্চাটার জন্য, যার বাবা-মা এবার তাঁকে ঈদে কোন কাপড় কিনে দিতে পারছে না। আর সেই কাপড়টা পারলে আপনার সন্তানের হাত দিয়ে তাঁকে প্রেজেন্ট করাবেন!
আপনজনের সাথে আপনার ঈদ সুন্দর কাটূক!
ঈনশাল্লাহ নেক্সট কুরবানীর ঈদ দেশে করব!
সবাইকে ঈদ মুবারাক!!!
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×