বিষাদ সিন্ধু মাঝে করছি সন্তরণ
তথা তীরে ফিরব ও করেছিনু পণ।
রেখেছে আঁকড়ে সহস্র লোনা জলের তরঙ্গন,
করি যে কি করে এই সিন্ধু নিস্তরণ!
সিন্ধুতে যুদ্ধনিরত ব্যক্তি সংখ্যা ভারী,
তথা তট দেখানো নাই কাণ্ডারী!
উদধিতে অর্ণবপোতে যারা,
জগৎ জয়ী তথা স্বার্থ বিজয়ী তারা।
জলযানে বহমান স্বার্থ বিজয়ী
আধুনিক ও শিক্ষিত সভ্য ধণিক,
স্বার্থ জয় ওয়াস্তায় হতে ছাড়ে না
শ্রেণী, ধর্ম, বর্ণ, গত্রের বণিক।
সিন্ধুতে সংগ্রামরত বিষাদেও আশ্বস্ত
ফিরব তটে, ছেড়ে ক্রীতদাসত্ব ধণিক শ্রেণীর।
চেতনা জাগ্রত করে মোরা গড়ে
তুলব তুলব তুলবই নব দিগন্তের দিশারীর!
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৭ সকাল ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




