
দীপ্তোজ্জ্বল শশী মৃদু আলোক
বর্ষায় প্রভাতের অভ্যুত্থান অবকাশে,
ঘন তিমির ভেদ করে কেন বিরত
প্রভাতের উদিত পালার প্রাতের?
প্রকৃতি আপনা অনন্যতার
উৎকর্ষতা সদা ব্যাখ্যায় নিরত
যখন, প্রকৃতি মোহ আজও আমায়
টানে নি তখন তার অনুপম
দৃশ্যে. . . .
আমি আজ শুধুই হতাশ!
হতাশা সিন্ধুতে আমি নিমজ্জিত!
মম হিয়া প্রার্থনা করে
বিশ্ব মানবতার শুভ কামনা!
ওহে প্রভু, বর্ষাও তব নির্মল
আলোক বর্ষা. . . পথ দেখাও
সত্যের আমাদের!
উদিত কর তব নীলিমায় উজ্জ্বলা
প্রোজ্জ্বল রবি!
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



