somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাদের যুগ, তোমাদের খুশি, মন যেটা চায় করো!! /:)

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা,
তোমরা এখন সেই বয়সেই রাজনীতি কর ম্যালা।
লিখতে বসবো ওটা এনে দাও, স্কুলে যাব এক শর্তে,
আইফোন চাই, যদি এনে দাও তবেই বসবো পড়তে।
আমাদের যুগে আমরা যখন উড়ায়েছি কাটা ঘুড়ি,
ভাইবারে চ্যাট করছো তোমরা, সাথে সাইবার চুরি।
উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা,
গুগল ম্যাপটা খুলে নিয়ে বস, স্পষ্ট দেখবে কানা।
আমরা দিতাম পোষ্টাল কার্ড, চিঠি পাঠাতাম খামে,
তোমরা এখন মিসকল দাও, ম্যাসেজ পাঠাও চামে।
আমরা খেতাম দুধ কলা রুটি বাটারবন বা কেকস্,
তোমরা হচ্ছ কমপ্লেন বয়, চালাচ্ছ কনফ্লেকস্।
আমরা খেতাম পিউর খাবার, ক্রাইমগুলো ছিল হাইড,
তোমরা খাচ্ছ ফরমালিন, ফলে মেশাচ্ছ কার্বাইড।
আমরা পেতাম কত ভিটামিন, ক্যালসিয়াম আর জিঙ্ক,
তোমরা খাচ্ছ হর্স-টাইগার কত এনার্জি ড্রিংক।
আমরা দেখেছি মদ ও গাঞ্জা- মাদকের যত নাম,
তোমরা এনেছ ইয়াবার যুগ, জুতার আঠা ও গাম। :P



আমরা খেলেছি গোল্লাছুট, কাবাডি ও কানামাছি,
এত এত পড়া, তোমরা বলছো, ‘ছেড়ে দে মা কেদেঁ বাঁচি’!
দাদুর মুখের গল্প শোনাটা ছিল আমাদের হবি,
তোমাদের হাতে টিভির রিমোট, দেখ লাল-নীল ছবি!
আমরা খেতাম ঢেকিঁছাটা চাল, দাদী নানীদের হাতে,
তোমরা মেশিনে চাল সরু কর, মোম মেশাও এর সাথে।
আমাদের যুগে নতুন ধানের নবান্ন হত গ্রামে,
তোমরা এখন পিঠা কিনে খাও ফাস্টফুডের দোকানে।
চিড়ার মোয়া, বাতাসা ও খই করেছি কত না চুরি,
তোমরা শুনেছি ইউরিয়া দিয়ে ফুলিয়ে দিচ্ছ মুড়ি।
এই যুগে এসে দেখছি ভেজাল, দুর্নীতি আর ঘুষ,
মিষ্টিকুমড়া পঁচিয়ে তোমরা করছো ম্যাংগো জুস।
খাল আর বিলে কত মাছ ছিল সবাই খেতাম ধরে,
থাই মাগুর আর পাঙ্গাসে আজ গিয়েছে বাজার ভরে।
আমরা খেলেছি খালি পায়ে আর দাদুরা পড়েছে খড়ম,
সেসব গিয়েছে, সাথে নিয়ে গেছে লজ্জা এবং শরম।
অবসরে ছিল গল্পের বই আর কবিতার ছন্দ,
ফেসবুক ঘেটে তোমাদের গায়ে ফেসবুক পঁচা গন্ধ! :P



অহেতুক ফোনে কথা বল আর সারাদিন হোয়াটস অ্যাপ,
বুদ্ধিজীবিরা বলে, ‘এটা হল জেনারেশানের গ্যাপ’।
ইউটিউব আর গুগল এসে গেছে, এসে গেছে টুইটার,
সময় ও মেধা কমে গেছে দাম শুধু এই দুইটার।
টেষ্টটিউবেই বেবী বানাচ্ছ, মেশিনে হচ্ছে ডিম,
আমাদের দিন শেষ হয়ে গেছে, এটা তোমাদের দিন।
লিভ টুগেদার ফ্যাশান হয়েছে, স্মার্ট হয়ে গেছে জাতি,
স্বাক্ষী হিসেবে ইউটিউবটা ভরে গেছে রাতারাতি।
স্টার জলসা, স্টার প্লাস বলো, জি বাংলা আর সনি,
এসব দেখেই শিখছো তোমরা সংসারে হানাহানি।
পলেটিক্স আর ক্রাইসিস বেড়ে গেছে সব ফ্যামিলিতে,
সেপারেট হয়ে ভাবছে বৌয়েরা তারাই গিয়েছে জিতে। ;)



আমাদের যুগে মেয়েরা ভাবতো ঢোলাঢালা জামা কিনি,
এখন মেয়েরা পড়ছে কাপড় পাতলা এবং মিনি।
আমাদের যুগে মার্ডার-রেপ ছিল না তো এত বেশি,
কমেছে মানুষ বেড়েছে পশু, ফুলেছে তাদের পেশি।
আমরা যদিও চুরি করতাম মুরগী, গরু বা উট,
তোমরা আনছো এয়ারপোর্টে স্বর্ণের বিস্কুট।
প্রশ্নপত্র ফাঁস কি জিনিস জীবনেও শুনি নাই,
চাকরি পাওয়ার জন্য অর্থ জীবনেও গুনি নাই। X(



ক্ষমতার লোভ ছিল না প্রকট আমাদের যুগে আগে,
এখন তো দেখি হায়েনারা সব ক্ষমতার পিছে ভাগে।
রাজনীতিকরা দেশপ্রেমী ছিল, ছিল না তো হালি হালি,
গলির গুন্ডা নেতা হয় আজ, লোকে দেয় হাততালি।
বড় বড় লোক মিথ্যে বলছে প্রকাশ্য দিবালোকে,
এসব মিথ্যে লাইভ দেখাচ্ছে টিভি চ্যানেলের লোকে।
মিছিল মিটিং, আমরা করেছি প্রতিবাদ অন্যায়ের,
তোমরা আগুনে পুড়ছো শরীর এক ভাই আরেক ভাইয়ের।
কিছু বললেই নাস্তিক হব, হতে পারি রাজাকারও,
তোমাদের যুগ, তোমাদের খুশি, মন যেটা চায় করো!! :((
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×