![]()
কত টাকার যে টিকেট কেটেছি, সিনেমা দেখেছি হল-এ,
তোমার বুকেতে ভালবাসা যদি জন্মায় এই ছলে।
বুঝিয়ে দিয়েছি ডায়লগ আর করিয়েছি ভূড়িভোজ,
সুযোগ পেলেই বাংলা ছবির শ্রাদ্ধ করেছি রোজ।
আবেগের সিন দেখনি, দেখেছ নায়ক বাবার পেশি-
কেমন করে সে মেরেছে নায়ক ভিলেনের পেটে ঘুসি।
ছবি দেখে যা যা শিখেছ কুংফু, হয়েছ আমার যম-
তাই কর তুমি আমার শরীরে প্রাকটিশ হরদম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


