একটু ভিন্ন স্বাদের খবর।একটি কবুতরের প্রশান্ত মহাসাগরের পাঁচ হাজার মাইল পথ পাড়ি
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে পাঁচ হাজার মাইল পথ উড়ে এলো কবুতরটি। জাপান থেকে কানাডার ভ্যানকুভার পর্যন্ত এসে যেন আর পারছিল না এই পায়রাটি। ভ্যানকুভারের বিমানঘাঁটি থেকে কবুতরটিকে ক্লান্ত ও রুগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। কবুতরটিকে ব্রিটিশ কলম্বিয়ার একটি প্রাণী উদ্ধার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কবুতরটির পরিচর্যা চলছে। স্থানীয় পিজন রেসিং সোসাইটি কবুতরটি দেখাশোনা দায়িত্ব নিয়েছে। মাউন্টাইনারি এভিয়ান রেসকিউ সোসাইটির রেগ ওয়েস্টকট জানান, কবুতরটি ঝড়ে পথ হারিয়ে ফেলেছিল। এরপর পাখিটি উড়তে উড়তে কানাডায় চলে আসে। কবুতরের ৪০৪ মাইল পর্যন্ত ওড়ার নজির আছে। তবে, এই কবুতরটি সব রেকর্ড ভেঙে দিয়ে পাঁচ হাজার মাইল পাড়ি দিয়েছে। কবুতরটির মালিক কবুতরটিকে ফিরে পাওয়ার জন্য যোগাযোগ করছেন। কারণ কবুতরটির পায়ে একটি টেলিফোন নম্বর ছিল।
সেই নম্বর দিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে, মালিক কবুতরটিকে নেয়ার জন্য কোনো বিমান ভাড়া দিতে রাজি না হওয়ায় বিপাকে পড়েছে কানাডা সরকার। কবুতরের এতটা পথ পাড়ি দেয়ার ব্যাপারে ওয়েস্টকট জানান, তার ১৭ বছরের ক্যারিয়ারে তিনি প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আর একটি মাত্র কবুতরকে বেঁচে থাকতে দেখছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন