somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাঘব বোয়াল
সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি কলেজ

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের পাঠদানকারী দেশের সরকারি কলেজগুলো আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। সেশনজট নিরসনের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের পুরনো বিশ্ববিদ্যালয়ের অধীনে এসব কলেজ ছেড়ে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে শিক্ষা মন্ত্রণালয় এ ব্যবস্থা নিতে যাচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সীমিত করার অংশ হিসেবে এসব করা হচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বেসরকারি কলেজগুলো পরিচালনা করবে। ১৯৯২ সাল থেকে সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেয়া হয়েছিল।
গত ২ অক্টোবর শিক্ষাসচিব নজরুল ইসলাম খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সীমিত করে আনার এ নির্দেশনাসহ মোট ৯ দফা নির্দেশনাসংবলিত ‘আনঅফিসিয়াল নোট’ জারি করেন। এর আগে ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। এ সময় তিনি (প্রধানমন্ত্রী) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনা দেন। সে নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষাসচিব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।
জারিকৃত নোটে ৯ দফা নির্দেশনার মধ্যে রয়েছে : প্রত্যেক জেলায় বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন; প্রযুক্তি, বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্ব প্রদান; রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন ও পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের ভবনের নকশা প্রকৃতিবান্ধব করা; বিদেশে চাকরির সুযোগ রয়েছে এমন শিক্ষা কার্যক্রমের ওপর জোর দেয়া ও ক্যাটারিংয়ের ওপর উচ্চশিক্ষা কার্যক্রম গ্রহণ; জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি কলেজগুলোকে সংশ্লিষ্ট এলাকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত করা; টেলিভিশনে মানসম্পন্ন ক্লাস সম্প্রচার কার্যক্রম বৃদ্ধি; চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন; ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকায় বা আশপাশে জমি পাওয়া না গেলে বুড়িগঙ্গা নদীর ওপারে মাওয়ার দিকে জমি ক্রয় ও অসুস্থতার কারণে বর্তমান ভিসিকে বাদ দিয়ে আরেকজন নতুন ভিসি নিয়োগ এবং সমুদ্র সম্পদের ওপর জ্ঞান চর্চা ও গবেষণার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান।
জানতে চাইলে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শুধু সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত করার ব্যবস্থা নিতে বলেছেন। এসব কলেজ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বাকি শিক্ষাপ্রতিষ্ঠান যথারীতিই থাকবে।’
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলো পরিচালনা নিয়ে বড় ধরনের জটিলতা চলছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেয় সংস্থাপন মন্ত্রণালয়। শিক্ষকদের বেতন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এদের বদলি, পদোন্নতি পদায়ন, পুরস্কার-তিরস্কারও করে এই মন্ত্রণালয়। কিন্তু এসব কলেজের কারিকুলাম ও পাঠ্য প্রণয়ন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। কলেজগুলোর সার্বিক কার্যক্রম একই স্থান থেকে পরিচালিত না হওয়ায় এক ধরনের জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে।
এর আগে ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার মাত্র আড়াই মাসের মাথায় জাতীয় বিশ্ববিদ্যালয় ভেঙে দেয়ার উদ্যোগ নেয়া হয়। এ লক্ষ্যে ওই বছরের ২৫ মার্চ একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামকে প্রধান করে ১১ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন ও কমিটিকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে বলা হয়। কিন্তু কমিটি ৪ মাস পর রিপোর্ট পেশ করে। এতে বিশ্ববিদ্যালয় ভেঙে না দিয়ে ছয়টি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালনাসহ মোট ১৬ দফা সুপারিশ করা হয়। ওই সব সুপারিশের আলোকেই পরে কোটি কোটি টাকা গচ্চা দিয়ে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্র স্থাপনের কার্যক্রম চলছে।
বিভাগীয় পর্যায়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের কলেজগুলো পরিচালনার ভার ইতিপূর্বে ছিল। ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের পর সব কলেজ পরিচালনার দায়িত্ব পায় এটি। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় ২ হাজার ৬০০ কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি কলেজ রয়েছে ২৭৯টি। প্রধানমন্ত্রী এবার এই ২৬ শতাধিক কলেজের মধ্যে শুধু সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ার পরামর্শ দেন।
সুত্রঃ যুগান্তর
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×