![]()
চেঙ্গিস খান (১১৬২-১২২৭) FACTS:
১।
চেঙ্গিস খানের সেনাবাহিনী প্রায় ৪ কোটি মানুষকে হত্যা করে, যা তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার ১১%।
এই গণহত্যার ফলে অনেক শহর,গ্রাম পরিণত হয় বন-জঙ্গলে,যা পরিবেশ থেকে প্রায় ৭০০ মিলিয়ন টন কার্বন অপসারণ করে।
২।
ব্যাভিচার,চুরি ও মিথ্যা বলা ঠেকানোর জন্য খান একটি কঠোর আইন তৈরি করেন, যার নাম ‘ইয়াসা’।
অনেকেই ভুল ধারণা পোষণ করেন যে, চেঙ্গিস খান মুসলিম ছিলেন।প্রকৃতপক্ষে তিনি ছিলেন ‘আকাশ আত্মা’ ও পাহাড়ের পূজারি,যাকে ‘শামানিজম’ বলা হয়।তবে তিনি অন্য ধর্মের প্রতি সহনশীল ছিলেন।
৩।
খান তাঁর প্রথম খুন করেন মাত্র ১০ বছর বয়েসে তাঁর সৎ বড় ভাইকে। কারণ? শিকার করে আনা খাবারের সমবণ্টন না করা।
৪।
খান শত্রুর চোখে ধুলা দেয়ার জন্য যুদ্ধের ময়দান থেকে পিছু হটে দ্রুত পাল্টা আক্রমণ করতেন।এটা করা হত অশ্বারোহী সৈন্যদের দ্বারা,যারা শুধুমাত্র পা দিয়ে ঘোড়া চালাতে পারতেন এবং হাত দিয়ে তীর-ধনুক চালনা করতেন।
৫।
১২১৯ সালে খানের পাঠানো দূতকে হত্যা করার অপরাধে তিনি খোয়ারিজমি সাম্রাজ্যের রাজধানী,বর্তমান ইরানের নিশাপুর শহরে আক্রমন করেন।খান নির্দেশ দেন, সকল প্রকার জীবিত প্রাণীকে হত্যা করার জন্য।শুধুমাত্র মানুষই হত্যা করা হয় প্রায় ১৭ লক্ষ ৪০ হাজার।মৃত মানুষদের লাশ দ্বারা পিরামিড নির্মাণ করা হয় চেঙ্গিস খানের সম্মানে।
৬।
কোন এলাকা জয়ের পর সেখানের তরুণীদের খান ও তাঁর সেনাপতিদের সামনে প্যারেড করানো হত।খান তাঁর সেনাপতিদের করা রেঙ্কিং এর ভিত্তিতে সবচেয়ে বেশি নম্বর পাওয়া মেয়েদের সতীত্ব হরন করতেন।বাকি মেয়েদের তাঁর সেনাপতি ও সৈন্যদের কাছে পাঠানো হত।
৭।
খানের সাম্রাজ্যের বিস্তৃতি ছিল এক কোটি ২০ লক্ষ বর্গমাইল বা এক কোটি তিরানব্বই লক্ষ বর্গকিলোমিটার,যা বর্তমান রাশিয়ার চেয়েও বড়।আর এই সাম্রাজ্য খান তৈরি করেছেন মাত্র ২১ বছরে(১২০৬-১২২৭)।
৮।
বর্তমান পৃথিবীর মোট পুরুষ জনসংখ্যার ০.৫% চেঙ্গিস খানের সরাসরি বংশধর, যা সংখ্যার হিসেবে মোটামুটি এক কোটি ৬০ লক্ষ।
৯।
১২২১ সালে খান একটি রাশিয়ান আর্মিকে পরাজিত করেন যারা সংখ্যায় খানের আর্মির ৪ গুন ছিল।রাশিয়ানদের সেনাপতিদেরকে কাঠের মঞ্চের নিচে শোয়ান হয় এবং তাঁর উপরে মঙ্গোল আর্মি নেচে-গেয়ে তাঁদের হত্যা করে।
১০।
১২২৭ সালে খুব সম্ভবত ঘোড়ার পিঠ থেকে পড়ে খান নিহত হয়।তাঁর শেষকৃত্তে ৪০ জন কুমারি ও ৪০ টা ঘোড়া উৎসর্গ করা হয়।খানের সমাধিস্থল গোপন রাখার জন্য উপস্থিত প্রায় ২ হাজার অতিথিকে হত্যা করা হয়।
১১।
১৯৯৫ সালের ৩১শে ডিসেম্বর CNN ও Washington Post চেঙ্গিস খানকে “Man of the millennium” তথা “সহস্রাব্দের সবচেয়ে প্রভাবশালি ব্যাক্তি” ঘোষণা করে।
তথ্য ঃ ফেসবুক পাঠশালা ফেন পেজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


