somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের আদলে ডিজিটাল হবে মালদ্বীপ।:|:| বাঙ্গালি হিসেবে একটু গর্বতো হতেই পারে B-)B-)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডিজিটাল বাংলাদেশের আদলে প্রতিবেশি রাষ্ট্র মালদ্বীপ নিজেদের দেশকে করবে ‘ডিজিটাল মালদ্বীপ’। বাংলাদেশের ডিজিটালাজেশন কার্যক্রম দেখে এই মডেল অনুসরণের আগ্রহী মালদ্বীপ।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এবং মালদ্বীপ সরকারের ‘ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি’র মধ্যে একটি চুক্তি হয়। চুক্তিতে স্বাক্ষর করেন মালদ্বীপের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং হেড অব কমিউনিকেশন আহমেদ আদিম এবং এটুআই প্রকল্পের পরিচালক কবীর বিন আনোয়ার।

মালদ্বীপ ডিজিটাল বাংলাদেশের সফল অভিজ্ঞতা তাদের নিজ দেশে বাস্তবায়নের আগ্রহের কথা জানায় বাংলাদেশ সরকারের কাছে। মালদ্বীপে সরকারের প্রতিষ্ঠান ‘ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি’ তথ্যপ্রযুক্তিভিত্তিক কার্যক্রম গ্রহণ, অগ্রগতি ও প্রসারে কাজ করে।

চুক্তির আওতায় এটুআই প্রোগ্রাম মালদ্বীপ সরকারকে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি, ডিজিটাল সেন্টার স্থাপন ও পরিচালনা, অনলাইনে হজ ব্যবস্থাপনা, কাস্টমস ক্লিয়ারেন্স প্রসেস, বিদ্যমান সরকারি সেবাকে ই-সেবায় রূপান্তর, ন্যাশনাল পোর্টাল ও ডাটা সেন্টার স্থাপন বিষয়ে সহযোগিতা করবে। এ উদ্যোগ সাউথ-সাউথ কো-অপারেশন জোরদার করতে ভূমিকা রাখবে বলে জানা গেছে।

ডিজিটাল বাংলাদেশের সফল উদ্যোগ ও অভিজ্ঞতা অন্যদেশে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এটি প্রথম কোনো সমঝোতা স্মারক। এটুআই সূত্রে জানা গেছে, ‘ডিজিটাল বাংলাদেশ’ থিম বাস্তবায়ন করতে বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছে ভুটান, নেপাল ও সেশেলেস আইল্যান্ড।

এটুআই জানায়, মালদ্বীপে স্কুলের সংখ্যা অপ্রতুল। যে স্কুল রয়েছে সেগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করে আধুনিকায়ন শিক্ষাদান কার্যক্রম চালু করা হবে। একই সঙ্গে টেলিমেডিসিন সেবাও চালু হবে বলে তিনি জানান। হজ ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজও করবে এটুআই প্রকল্প। প্রতি বছর বহু লোক মালদ্বীপ থেকে হজ করতে যায়। কিন্তু যারা হজ করতে যায় তাদের ‘ট্র্যাক’ করার কোনো ব্যবস্থা না থাকায় মালদ্বীপকে সমস্যা পোহাতে হয়। এ কারণে দেশটি এটুআই কাছ থেকে হজ ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করবে, দেশটির সমুদ্র বন্দরকে আধুনিক প্রযুক্তি নির্ভর করতে ‘কাস্টমস ক্লিয়ারেন্স প্রসেস’ও তৈরি করে দেবে এটুআই।
সুত্র ঃ Click This Link
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×