সাবধান! ষড়যন্ত্র চলছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিন্তু লক্ষ্যচ্যুত হওয়া চলবে না।
যুদ্ধাপরাধীদের জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাই দেশবাসীর একমাত্র দাবি। এই দাবি ছাড়া অন্য কোনো দিকে যেন আমরা ধাবিত না হই।
স্বাধীনতা বিরোধী শক্তি এবং তাদের সুবিধাভোগীরা নানাভাবে জনতার ঐক্যে ফাটল ধরাতে ব্যস্ত। অনেক প্রগতিশীল রাজনৈতিক নেতাও এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন. . . চোখ-কান খোলা রাখতে হবে। অবিচল আস্থায় এগিয়ে যেতে হবে আমাদের। ভয় নেই, জনতার এই সম্মিলিত প্রতিবাদের ঝড়ে সব অপচেষ্টা, ষড়যন্ত্র খড়কুটোর মতো উড়ে যাবে।
অনলাইনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর হয়ে উঠেছে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের জানোয়ারগুলো। নানা বিভ্রান্তিকর তথ্য এবং ঘটনা প্রচার করছে।
যারা অনলাইনে আছেন তাদের প্রতি অনুরোধÑ দাঁতভাঙা জবাব দিন।
ওরা আমাদের ধৈর্যের অনেক পরীক্ষা নিয়েছে, আর নয়।
আগামীকাল বিএনপি-জামায়াত কর্মসূচি ঘোষণা করেছে, তাদের এই কর্মসূচি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দেশ জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনকে চ্যালেঞ্জ করছে। তাদের এই ধৃষ্টতা প্রতিহত করতে হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



