somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম বিদেশ ভ্রমন ও বিড়ম্বনাঃ ৩ (শেষ)

১২ ই জুন, ২০২২ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথম বিদেশ ভ্রমন ও বিড়ম্বনাঃ ২

দার্জিলিং ঘুরে শিলিগুড়ি ফিরে এলাম। ভেবেছিলাম আগের মতই এসে কোলকাতার ট্রেনের টিকিট ফরেন কোটায় পাব। কিন্তু পেলাম না। দালাল ধরেও কোন ভাবে ম্যানেজ করা গেল না। শেষে উপায় বাস। বাসস্ট্যান্ডে এসে দেখি বাসে টিকিট দুই ধরণের একটা সাধারন সিট (সিট বাঁকা করা যায় না), অন্যটা স্লিপার। একে তো চেয়ার কোচ না আর অন্যদিকে বাংলাদেশে বাসে স্লিপার নেই তাই আমরা স্লিপারের টিকিট কাটলাম অভিজ্ঞতা নেয়ার জন্য। বাস সন্ধ্যা ৬ টায় ছেড়ে সকাল ৬ টায় কোলকাতা পৌছাবে। ১২ ঘন্টা জার্নি।

সময় মত বাস ছাড়ল। বাসে হরেক রকম মানুষ, উপরে শুয়ে বসে তাদের কেচ্ছা কাহিনী দেখে সময় কাটতে লাগল। আমাদের কাছাকাছি একজোড়া ছিটে ছিল নতুন জামাই বৌ। বৌটা যেমন সুন্দরী, জামাইটা তেমন অসুন্দর। এমন বৌ পেয়ে জামাই তো আহ্লাদে আটখানা। সে মোটে বৌয়ের হাত ছাড়েই না। বৌটা মাঝে মাঝে ফিস্ফিস করে কিছু বলে, জামাইটা তার মুখের কাছে কান নিয়ে শোনে তারপর অর্ডার তামিল করতে ব্যতিব্যস্ত হয়ে পরে। এভাবে যাত্রা আগাচ্ছিল। রাতে একটা ধাবায় বাস থামিয়ে যাত্রীদের খাওয়ার সুযোদ দিল। এ ধাবার পরিবেশ আর খাবার ও আগেরটার মতই জঘন্য। কোনমতে কিছু খেয়ে এসে শুয়ে পড়ি।

রাত কাটে, সকাল হয়। ৬ টা, ৭ টা- ১০টা বাজে বাস আর কোলকাতা পৌছায় না, শুধু চলেই। বাসের অন্য যাত্রীদের জিজ্ঞেস করলে বলে এই তো এসে গেছে। কিন্তু কোলকাতা আর আসে না, ১০ টায় আবার নাস্তা বিরিতি। আবার বাস চলে। ২ টায় দুপুরের খাবার বিরিতি, আবার বাস চলে, কলকাতা আর আসে না। এদিকে শুয়ে, আধ শোয়া হয়ে, ঘার বাঁকা করে বসতে বসতে শরীর ব্যথা হয়ে গেছে। স্লিপার সিট আর ভাল লাগছে না। বিরক্তির চরমে পৌছে গেছি। তার পর সন্ধ্যা ৬ টায় ২৪ ঘন্টা পর কোলকালা পৌছলাম।

আমাদের দেশে তো ফেরি ঘাটে বসে দেরি হয়, কিন্তু এখানে কোন ফেরি নেই তারপরেও ১২ ঘন্টার রাস্তা কেন ২৪ ঘন্টা লাগল কে জানে।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২২ রাত ৯:৪১
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×