নিমাই বাবু! নিমাই বাবু! গল্প করি আস,
দাওয়ায় দেখ মাদুর পাতা, আরাম করে বস।
খবর কী হে! আছ কেমন? বাড়ির সবাই ভাল?
তোমার দেখি মস্ত ভূঁড়ি! কেমন করে হল?
গিন্নিরও কি এমন করেই সব গিয়েছে বেড়ে?
স্বাস্থ্য তোমার ঢের হয়েছে ঘুম নিয়েছে কেড়ে।
হাটে গেলে তুমি নাকি বাধাও গন্ডগোল?
তুমি বাপু এমন কেন? সদাই কর ভুল।
রেগে আগুন তেলে বেগুন মেজাজ তোমার কড়া,
এমন হলে তোমার ডাকে কেউ দেবেনা সাড়া।
রেগে গিয়ে নিজেই নাকি ছেড় নিজের চুল,
টাকলু হবার পরে মশাই বুঝবে নিজের ভুল।
লোকে বলে তুমি নাকি অফিস কামাই কর,
ঘুষ খেয়ে রোজ মোষের মত পকেটখানি ভর।
কে বলেছে! কে বলেছে! এমন আজব কথা?
নামটা বল হারামজাদার, ফাটাবো তার মাথা।
আমার নামে গুজব ছড়ায় কোন সে শালার পুত?
মেজাজ আমার ভীষন ভাল, নেইকো আমার খুঁত।

সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



