
চোর বেটাতো ভীষণ পাজি, সব নিয়েছে কেড়ে,
সাতশ কোটি ব্যাংকে ছিল তাও দিয়েছে ঝেড়ে।
কেউ দেখেনি কেউ বুঝেনি, কী থেকে কী হল,
ঝুপ বুঝে কোপ জায়গামত শক্ত করেই দিল।
চোর বেটাতো রসিক ভারি, জোয়া নাকি খেলে,
আবার চুরি করবে জানি এমন সুযোগ পেলে।
বিদেশ গিয়ে উড়ায় নাকি বস্তা ভরা টাকা,
গরীব মানুষ করবে কী আর পকেট তাদের ফাঁকা।
হ্যাকিং আবার কেমনে করে, তোমরা কোথায় ছিলে?
নাকি আবার চোরের সাথে হাত গিয়েছে মিলে।
চোরে চোরে মাশতুতু ভাই এই কথাতো খাঁটি।
ধরা যদি পড় তবে সবই হবে মাটি।
চোরকে যদি ধরতে পারি মারবো এমন করে,
আমার কথা থাকবে মনে সারা জীবন ধরে।
লাথি দেব, গুঁতো দেব, চিমটি দেব কেটে,
কাটা ঘাঁয়ে মেখে দেব কাঁচা লঙ্কা বেটে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




