somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যবিত্ত ও তাদের সিদ্ধান্ত

২৬ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন পরেই পরীক্ষা। সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসবো এমন সময় বন্ধু টাইপের একজনের ফোন... বিরাট সমস্যায় পরে গেছে, সিদ্ধান্ত নিতে ঝামেলা হচ্ছে... কী করবে বুঝতে পারছেনা। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাকে হেল্প করতে হবে। আবার সমস্যার কথা সরাসরি বলতেও বিব্রত বোধ করছে। কিন্তু না বললেতো আর সমাধান করা যাবেনা। বিষয়টা যখন ক্লিয়ার করে বললো, তখন যা বুঝতে পারলাম তাতে মনে হলো বেচারা জটিল সমস্যায় পরে সিদ্ধান্তহীনতায় ভুগছে। হয়তো "এসপার, নয়তো ওসপার" এ জাতীয় অবস্থা। কী করবে বুঝতে পারছেনা। আমার কাছে সমাধান চায়।

.

তাকে কী সমাধান দেয়া যায় ভাবি। কুলিয়ে উঠতে পারিনা। নিজেই যেখানে নিজের হিসাব মিলাতে গিয়ে প্রায়ই দুইয়ে দুইয়ে পাঁচ করে ফেলি... সেখানে অন্যের হিসাব মিলাতে ভয় হয়। নিজের সাথে অন্যকেও ডুবিয়ে মারতে সাহস হয়না।

.

মাঝে মাঝে আমাদের সামনে এমন কিছু মুহূর্ত চলে আসে... যখন নিজেই নিজের সমাধান খুজে বের করতে হয়। সিদ্ধান্ত তখন একান্তই নিজের ভিতর থেকে বের করে আনতে হয়। অন্যের দিকে তাকিয়ে থাকলে চলেনা। আবার এমন কিছু সিদ্ধান্তও নিতে হয়, যাতে নিজের সাধ, আহ্লাদ, ভালো লাগা, ভালোবাসা সবকিছু বিসর্জন দিতে হয়। কারণ জীবন সংসারে আমরা একা একা বেড়ে উঠিনা। আমাদের সাথে অনেক মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখ জড়িয়ে থাকে। তাই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সেদিকেও খেয়াল রাখতে হয়।

.

সেদিন মনির ছেলেটাকেও সেই কাজটাই করতে হয়েছিল। বলা নেই কওয়া নেই হঠাৎ করেই কোম্পানী যখন তাকে সিরাজগঞ্জ বদলি করে দিল, তখন ছেলেটা কী করবে বুঝতে পারেনা। এতদিন বাড়িতে থেকেই চাকরি করেছে, এখন হঠাৎ করে এতদূর বদলি করাতে মাথা ঘুরে যায়। নতুন জায়গায় জয়েন করতে হবে, নয়তো চাকরী ছাড়তে হবে। হয়তো "এসপার, নয়তো ওসপার"।

.

ছেলেটা কিছুদিন সিদ্ধান্তহীনতায় কাটানোর পর অনেক কিছু ছাড় দিয়ে শেষ পর্যন্ত চাকরীটাকেই প্রায়ওরিটি দেয়... বদলি হয়ে চলে যায় সিরাজগঞ্জ। ঐ যে একদিন বলেছিলাম, আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের সব ক্ষেত্রেই ছাড় দিতে হয়... এমন কি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও আমরা প্রথমে ছাড় দেই, তারপর সিদ্ধান্ত নেই। কারণ আমরা মধ্যবিত্ত। আমাদের সিদ্ধান্ত নেয়ার প্রথম শর্ত হলো ছাড় দিতে হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×