somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়ের দ্বারপ্রান্তে হিলারী

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যা চাচ্ছিলাম শেষ পর্যন্ত মনে হয় তাই হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে পারছে না। সর্বশেষ জরিপ মতে হিলারী ট্রাম্পের চেয়ে এগিয়েই রয়েছে। দ্যা ইকোনোমিক্স, নিউইয়র্ক টাইমস, বিবিসিসহ প্রায় সব নিউজ পোর্টালগুলোর রিপোর্টেই হিলারী এগিয়ে। তবে বিশ্বের সকল নিউজ পোর্টালগুলোই যেহেতু নিজেদের পয়েন্ট অব ভিউ থেকে সংবাদ পরিবেশন করে সেক্ষেত্রে এই জরিপগুলো কতটুকু নিরপেক্ষ ও নির্ভুল সেই প্রশ্ন থেকেই যায়।

জরিপে ভুল হবার সম্ভাবনা থাকা সত্ত্বেও অতীতের দিকে তাকালে দেখা যায়, এই সংক্রান্ত জরিপের পর প্রকৃত ফলাফলে তেমন বেশী একটা পার্থক্য হয়না। আবার জরিপের বিপরীত ফলাফলের সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যায় না।

আমেরিকার নির্বাচনের হিস্টোরিকেল ডাটা এনালাইসিস করলে দেখা যায়, ২২টি স্টেট এমন রয়েছে যেখানে ডেমোক্রেট কখনোই হারেনি। এগুলোকে ডেমোক্রেটের হোম স্টেটও বলা যায়। এবারও এগুলোতে ডেমোক্রেট তথা হিলারীর প্রায় ৮৫% জয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া ও ইলিনয়স এর মতো স্টেট রয়েছে যেখানে প্রচুর পরিমানে ইলেক্টোরাল কলেজ রয়েছে। উপরের চারটি স্টেট হিসেব করলে দেখা যায় এগুলোতে ১২৪টি EC (ইলেক্টোরাল কলেজ) রয়েছে এবং এগুলোতে হিলারীর জয়ের সম্ভাবনা ৮৫%।

উপরের ২২টি স্টেটের EC হিসেব করলে হয় মোট ২৬৭টি EC (ইলেক্টোরাল কলেজ)। জয়ের জন্যে দরকার ২৭০টি EC। সেক্ষেত্রে সোয়িং স্টেট (দুদোল্যমান স্টেট) গুলো থেকে যদি হিলারী দশ পনেরটি EC নিয়ে আসতে পারে সেক্ষেত্রে হিলারী অনায়াসেই জয়ী হয়ে যাবে আর কপাল পোঁড়বে ট্রাম্পের।

"আমাদের সময়" পত্রিকায় দেখলাম, এবার আমেরিকায় নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ২০ কোটি। এর মধ্যে প্রায় ১৬ কোটি ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে ৩ কোটি ভোটার অগ্রিম ভোট দিয়ে দিয়েছেন। এই ৩ কোটি ভোটের মধ্যেও হিলারী এগিয়ে। সো... ধরেই নেয়া যায় আমেরিকার ইতিহাসে প্রথম কোন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।

তবে "শেষ বলে ছক্কা মারা" বলে একটা বিষয় আছে। ট্রাম্প যদি শেষ বলে ছক্কাটা মারতে পারে আমি মোটেও অবাক হবোনা, বরং সেই আশঙ্কায়ই আছি।

বিঃদ্র = আমেরিকার নির্বাচনের হিসেব বিশ্বের সবচেয়ে জটিলতম হিসেব। এত জটিল নির্বাচন বিশ্বের আর কোথাও হয়না। কেউ যদি আমেরিকার নির্বাচনের হিসেব বুঝতে চান, তাহলে এই ভদ্রলোকের লেখাটা পড়তে পারেন https://goo.gl/5DRnKv আশা করি বুঝে আসবে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×