somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসম্ভবের গল্প

২৮ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“না, না, এটা তো সম্ভব না, তাই না? কিভাবে সম্ভব, তুই বল?’
নিশি মেনে নিতে পারছে না। চুক চুক শব্দে মাথা নাড়াচ্ছে। কোনভাবেই যে সম্ভব না, তা নিশিকে দেখেও স্পষ্ট।
আর আমি চুপ। হঠাৎ করেই জীবনটা কেমন যেন উলটে-পাল্টে গেছে। দুমড়ে মুচড়ে গেছে সবকিছু।
নিশি আবার বলা শুরু করেছে।
‘দ্যাখ রোদ, একটু বোঝার চেষ্ঠা কর। এটা কিভাবে সম্ভব?’
‘রোদ’ নামটা নিশির দেয়া। কখনো সখনো সে এই নামে ডাকে।
আমি এক পলক নিশির দিকে তাকালাম।
ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করে নিশির অসম্ভবের প্রতিবাদ করি। কিন্তু আমি জানি, আমার জন্য এখন তাও অসম্ভব।
আমার কাধে একটা হাত রাখে নিশি। যেন সান্ত্বনা দেওয়ার ভঙ্গি।
‘শোন্। একটু বুঝার চেষ্টা কর। আমার দিকে একটু তাকা।’
কিন্তু আর কিছু কি শোনার বাকি আছে? যা বলার, মুখের উপর তো নিশি সবকিছু স্পষ্টভাবে বলেই দিয়েছে। আমি সব বুঝে গেছি। আর তাকিয়ে কি দেখবো? অনেক তো দেখেছি। অনেক দেখেছি।
আমি নিশির হাতটা সরিয়ে উঠে পড়লাম। একটিবারও নিশির দিকে তাকালাম না। পা দুটো যেন এগুতে চাইছে না। তবুও হনহন করে হাটছি। শেষে নিশির কণ্ঠটা আরো একবার কানে এসেছিল।
‘প্লিজ। প্লিজ শোন। তোকে বুঝতে হবে। তুই-ই বল, কিভাবে সম্ভব এটা?’
উঠে আসার সময় আমাকে থামতেও বলে নি। হাতটাও টেনে ধরে নি। পিছু পিছুও আসে নি। নিশি শুধুই বসে ছিল? থাকুক বসে। অসম্ভবের ঢালা নিয়ে সে বসে থাকুক। নিশিই তো প্রথমে কত ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করছিল -পছন্দের কেউ আছে কিনা, কাউকে ভাল লাগে কিনা, প্রেমে পড়েছিস কিনা, হাবলা কাবলা কত্তকিছু...। অথচ কত অবলীলায় ‘অসম্ভব’ বলে গেল সে! নিশি পারল এভাবে বলতে? পারল সে?
নাহ। কিছুই ভাবতে পারছি না। আজও না বললেই হতো। আমার ব্যাপার, আমার কাছেই থাকতো। কি দরকার ছিল।
নিশির চাপাচাপিতে একদিন একপ্রকার স্বীকারোক্তিই দিয়েছিলাম। ‘হ্যা, প্রেমে পড়েছি।’
‘বলিস কী?
সাথে সাথেই চোখ কপালে তুলেছিল নিশি। একগাদা প্রশ্নতীর ছুড়ে দিয়েছিল। তারপর রুটিন করে ঘ্যানর ঘ্যানর করা।
‘তুই প্রেমে পড়েছিস? তুই? কার প্রেমে পড়েছিস? কিভাবে পেরেছিস এটা? কখন কি হয়েছে? কিভাবে হয়েছে? কবে থেকে? বল, আমাকে বল? বল, কার প্রেমে পড়েছিস?’
অনেকবার তাকে থামিয়েছি। ‘চুপ কর। বাদ দে।’ আরও কতকিছু।
নিশি বারবার সময়ে অসময়ে বায়না ধরে। যুক্তিতে তুলোধোনা করে ফেলে আমাকে। ‘এটা তো হয় না, রোদ। তুই প্রেমে হাবুডুবু খাবি আর আমি জানব না। না না এটা তো হবে না। এটাতো হতে দেওয়া যায় না। তাই না? বল কার প্রেমে পড়েছিস?’
কখনো আবার নিচু কন্ঠে আবেগে জর্জরিত নিরুত্তাপ প্রশ্নবান ছুড়ে।
‘একবার ভেবেছিস, তুই কত স্বার্থপরের মত একটা কাজ করলি, নিজে নিজে প্রেমে পড়ে গেলি। প্রেমে পড়েছিস ভালো। বলছিস না কেন, কার প্রেমে পড়েছিস আমাকে বল? হ্যা, আমাকে বল।’
এত অনুনয় বিনয়ের পরও কি আমি না বলে থাকতে পারি? অবশেষে ঘটা করেই নিশিকে বললাম।
কিন্তু নিশি কি বলল? সম্ভব না। কোনভাবেই সম্ভব না। নিশি যে এটা বলতে পারবে একবারও কি ভেবেছিলাম? ভাবি নি। একটি বারের জন্যও ভাবি নি।

রাতে নিশির ফোন। রিসিভ করলাম না। আবার ফোন। আবার। ফোনটা ধরেই বললাম- ‘কিছু মনে করিস না। এখন কথা বলতে ইচ্ছে করছে না। রাখি।’
‘রাগ করিস ক্যান, রোদ? দ্যাখ, তোর বুঝা উচিত।’
তারপর দুজনেই চুপ। নীরবতা ভাঙ্গে নিশি।
‘ব্যাপারটা তোর একটু ভাবা উচিত। তোকে বুঝতে হবে। কোনটা সম্ভব অসম্ভব তোর বুঝতে হবে।’
কলটা কেটে দিয়েই ফোন অফ করে দিলাম। জীবনের সবচে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। ওর সাথে আর কথা বলব না। আমার ভালোবাসা আমার কাছেই থাক।
সকালে দেখি অনেকগুলো এসএমএস। অনেক কিছু লেখা। সবকথার সারকথা একটাই। সম্ভব না।
পরদিন ক্লাসটেস্ট ছিল।
কোনমতে পরীক্ষাটা শেষ করেই ক্যাম্পাস ছাড়ছি। কিন্তু না, শেষ রক্ষা হয় নি। চত্ত্বরের সামনে গতিরোধ করল নিশি।
‘এভাবে মাথা নিচু করে হনহন করে কই যাচ্ছিস? রিকশা চাপা পড়বি তো।’
কিছু বললাম না। চুপ করে চলে যাচ্ছি। নিশি একপ্রকার টেনে ওদিকটায় নিয়ে গেল। আমাকে পাশে বসিয়ে ব্যাগ থেকে আচার বের করে দিব্যি খেয়ে যাচ্ছে নিশি। একটু বসে নি:শব্দে উঠে চলে আসলাম।

আজ দেড় মাস হতে চলল। প্রতিদিনই দেখা হয়। সে কথা বলতে চায়। আমি চাই না। নিশি এখনও প্রায়ই বলে ‘তুই যা বলেছিস, তা তো সম্ভব না। অসম্ভব।’
আমি সেদিনের পর তাকে আর কিছু বলি নি। তবুও সে প্রতিনিয়ত খুব আগ্রহের সাথে ‘অসম্ভব’ বলেই যাচ্ছে।
বলুক, মন্দ কী!


[email protected]
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×