আমরা কি কোন গল্পের পাতা থেকে উঠে এসেছি?
আবার কি ফিরতে হবে বইয়ের পাতায়?
আমরা এখন কোন অধ্যায়ে বলতে পারো?
পৃষ্টার পর পৃষ্টা উল্টাতে উল্টাতে
লতায়পাতায় কোথায় এসে পড়লাম আমরা?
এখানে সূর্য কেন চাঁদের মত নরম?
আমরা কি দূরদেশের স্বপ্নপুরীতে এসে পড়েছি?
আমাদের যে ফিরতে ইচ্ছে করে না!
গাছের পাতা নীল এখানে
ফুলগুলো সব লাল এখানে
সবুজগুলো হলুদ রঙের
দুপুরগুলো কুয়াশা ভরা
নদীর পানির টলটলে রঙ
সবকিছু কী শান্ত, সুবোধ!
শুধু আমরা ঘুরেঘুরে দেখি
আর কুশল বিনিময় করি দেবশিশুদের সাথে
আমরা এখন কোন অধ্যায়ে বলতে পারো?
দেখো নদীর পানি কেমন যেন ফুঁসে উঠলো
বাতাস কেমন ফুঁপিয়ে কাঁদে
আমরা কি তবে শেষ অধ্যায়ে?
আবার কি ফিরতে হবে বইয়ের পাতায়?
পাঠক তুমি আবার পড়ো প্রথম থেকে
পড়তে পড়েতে কখন তুমি ঘুমিয়েছিলে
পাঠক! তুমি ভুলে গেছো কোথায় ছিলে
পাঠক! দোহাই ফিরিয়ে দাও নীলদুনিয়ায়
যেখানে আমরা সবচাইতে ভালোছিলাম
পাঠক! তোমার বইটা এবার বন্ধ করো
পাঠক! তোমার কাজে যাবার কথা ছিলো
পাঠক! এখন কোথায় আছি, কোন অধ্যায়ে?
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




