somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তালা কাহিনী !

০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ঈদে বাড়ি গেলে ঘরে তালা লাগিয়ে যাবেন" শিরোনামে গতকাল প্রথম আলো স্বরাষ্ট্রমন্ত্রী 'পাহারা' খাতুনের যে মচৎকার বক্তব্য ছাপালো, তা থেকে ব্যাপক জ্ঞান এবং দিক নির্দেশনা লাভ করলাম। সবার উচিত পাহারা খাতুনের সম্পূর্ণ বক্তব্য মনোযোগ দিয়ে পড়ে তা আত্মস্থ করা।

খবরখানা একটু আগা-গোরা বিশ্লেষণ করে দেখি-

"স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্তমানে দেশের কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না। চাঁদাবাজি ও ছিনতাইয়ের কোনো খবর পাওয়া যায়নি।"

- কিন্তু সমস্যা হচ্ছে এই রোজার মাসে আমি বেশ কয়েকজন বন্ধুর ছিনতাই কিংবা পকেটমার হওয়ার ঘটনা শুনলাম। অবশ্য তাদের খবর স্বরাষ্ট্রমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছাবে সেই ছেলেমানুষি আশা করি না। 'পাহারা' খাতুনের কানের আশেপাশেও কড়া পাহারা থাকার কথা। সেই নিরাপত্তা বলয় ভেদ করে যাদের খবরাখবর তার কানে পৌঁছায়, তাদের আবার ছিনতাইয়ের শিকার হতে হয় না। উপরতলার মানুষ বলে কথা। তারা নিজেরাই ছিনতাইয়ে ব্যস্ত থাকে !

"বাজার-পরিস্থিতিও অনেক ভালো। সব মিলিয়ে দেশের অবস্থা খুব ভালো। রাস্তাঘাটের কিছুটা দুরবস্থা ছাড়া আর কোনো সমস্যা নেই।"

- সব তো ঠিকই ছিল। মাঝখান থেকে রাস্তাঘাটের দুরবস্থার কথা বলতে গেলেন কেন ? রাস্তাঘাট সম্পর্কিত ভুল তথ্য ওনাকে কে দিল ?
রাস্তাঘাটের অবস্থা মাশাল্লাহ খুবই ভালো। আমি তো রাস্তাঘাটে ট্রাক, বাস, জাহাজ, নৌকা, প্লেন, হেলিকপ্টার, মহাকাশযান ইত্যাদি অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ সহবস্থানের মাধ্যমে চলাচল করতে দেখলাম ! :)

সবশেষে ওনার যুগান্তকারী পরামর্শ-
"ঈদে বাড়ি গেলে ঘরে তালা লাগিয়ে যাবেন"

কী পরিমাণ বুদ্ধি যে উনি মাথায় ধারণ করেন আমি শুধু ভাবি আর অবাক হই, অবাক হই আর ভাবি ! উনি না বললে ষোল কোটি বাঙালির কারো এই অভাবনীয় চিন্তা মাথায় আসতো ? ঘরকে সার্বিকভাবে নিরাপদ রাখার কী দুর্দান্ত পদ্ধতি ! আমি তো ভাবতেছি বাড়ি না গেলেও পাহারা আপার প্রতি শ্রদ্ধার নমুনাস্বরূপ ঘরে তালা দিয়ে ভিতরে বসে থাকবো। :-B

এদিকে জনৈক সাংবাদিক পাহারা আপাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন,

এই যে দেশের সার্বিক নিরাপত্তা সর্বোচ্চ মাত্রায় জোরদার করা হলো, দেশের চোর-ডাকাতেরা যে না খেয়ে মারা পড়বে এ ব্যাপারে আপনার মন্তব্য কী ?

পাহারা আপা- তাদের কথা চিন্তা করে আমি একদম ফেডাপ। I am thinking যে I was open my door without কোন তালা। হে হে ! ( চিরাচরিত বুদ্ধিদীপ্ত হাসি ! )

সাংবাদিক- বাহ ! আপনার ইংরেজি জ্ঞান তো বেশ ভালো !

পাহারা আপার বুদ্ধিদীপ্ত মন্তব্য-
আরে, "৩০ দিনে আরবি শিখুন" বইটা ৪৮ ঘন্টা হইলো পড়তেসি। ইংরেজি তো ভালো হবেই !! :D
( আবারো সেই হাসি ! )
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×