...আমার ভাই কে উলঙ্গ করে পেটাচ্ছে। আমার বোনকে হত্যা করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হচ্ছে। সীমান্তে নির্বিচারে গুলি চলছে। প্রতিনিয়তই হত্যা করা হচ্ছে আমার দেশের মানুষকে। মরছে আমার দেশের মানুষ। মারছে প্রতিবেশি রাষ্ট্রের বিএসএফ। আর ক্ষমতার তখতে বসে আমাদের মাননীয় মন্ত্রীমহোদয় বলছেন “সীমান্তের ঘটনা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়”।
যদি একই জিনিস ওদের সাথে হত, তাহলে কি হত?? ভারতীয়রা কি চুপ করে থাকত, আর ক্ষমতাসীনরা টিভি ক্যামেরায় বলত “সীমান্তের ঘটনা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়”?? !!
যেহেতু আমাদের তরফ থেকে এ ধরনের কিছু হচ্ছে না, তাই সরাসরি জবাবটাও আমাদের জানা নেই।
তবে একটা জবাব কিন্তু আজ আমরা পেয়ে গেছি। তবে অন্য ভাবে।
ইতালীয় পতাকাবাহী একটি বানিজ্যক জাহাজ থেকে গুলি করে হত্যা করা হয় দুই ভারতীয় জেলেকে।এই ঘটনার পরপর-ই ভারতীয় পুলিশ আন্তর্জাতিক জলসীমা থেকে গ্রেপ্তার করে দুই ইতালীয় নৌ-সেনা কে।
ভারতীয় কোন মন্ত্রী কিন্তু বলেননি- “আন্তর্জাতিক জলসীমার ঘটনা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়”!!
আরো লক্ষ্যনীয় হল- ভারতের ক্ষমতাসীন যেই কংগ্রেস, তার সভানেত্রী নিজেই কিন্তু জন্মসূত্রে একজন ইতালীয়। তদুপরি ভারতীয় পুলিশ সঠিক কাজটি করতে পিছপা হয়নি। আর আমাদের তো “মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি...” তারপর ও 'আমরা চিন্তিত নই'!
এখানে দেখুন
ভারতের আকাশ সংস্কৃতি তো এখন আমাদের কুরেকুরে খাচ্ছে।আমরা তাদের ছবির অনুকরণ করব। আমরা তাদের গানের অনুকরণ করব।চলচিত্রের নায়ক-নায়িকাদের পোষাকের অনুকরণ করব। ভারতের আভ্যন্তরীন ক্রিকেটীয় উৎসব, তাদের সংস্কৃতি মেনে তাদের হিন্দি গানা-বাজনায় উদ্বোধন হবে। আমরাও তাদের অনুকরণে আমাদের ক্রিকেটীয় উৎসব শুরু করব হিন্দি গানে, সুরে আর তালে। ভারতীয় পেঁয়াজ না হলে আমাদের রান্না বসব না। সীমান্তে ভারতের গরু না এলে মধ্যবিত্তের কোরবানির ঈদ হবেনা। কিন্তু আমরা কখনই তাদের আদর্শ আর নীতির অনুকরণ ব্যাক্তিগত ভাবে তো করবই না, রাষ্ট্রীয় ভাবে তো প্রশ্নই উঠে না!
দোষতো আমাদের-ই!
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



