সেই তুমি কেন এত অচেনা হলে,
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম !
কেমন করে এত অচেনা হলে তুমি ?
কিভাবে এত বদলে গেছি এই আমি..
বুকেরই সব কষ্ট দুহাতে সব সরিয়ে !
চলো বদলে যাই..
তুমি কেন বোঝনা তুমি ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ..
কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে,
শূন্যতা ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নেও ?
তুমি কেন বোঝনা তুমি ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায় ..
যতবার ভেবেছি ভুলে যাবো,
তারও বেশী মনে পড়ে যায়..
ফেলে আসা সেই সব দিন গুলো
ভুলে যেতে আমি পারি না...
তুমি কেন বোঝনা তুমি ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে,
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,
তুমি ক্ষমা করে দিও আমায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


