
অঙ্গে রুপের পসরা সাজিয়ে, মাঝ রাতে,
রাস্তায়-নিশিকন্যা।
দেহ বিকনোর খেলায় হার মানে
পেটের তীব্র ক্ষুধা।
নিক্ষিপ্ত বীর্যের মতো নিক্ষিপ্ত হয়
সামাজিকতার থুথু। বিদ্বেষ। ঘৃণা।
কেউ সুখ নিয়ে, কেউবা না নিয়েই
লিখে ফেলে হাস্যকর চরিত্রসনদ।
কেউ একবারও ভাবে না, কার কি দোষ?
কোন সুখের খোঁজে আজ তারা রাস্তায়?
সমাজের সুখের খোরাক হয়েও তারা বেশ্যা।
যেন সুখ একান্ত তাদেরই কাম্য।
তারা অন্বেষণকারী। এ অন্বেষণ-
দেহ সুখের অন্বেষণ নয়,
এ অন্বেষণ অন্ন সুখের।
আর এফ রাজ
ঝিনাই কুঁড়ির পাড়, পঞ্চগড়।
৩১ আগস্ট ২০১৬
ছবিঃ ইন্টারনেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

