somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাড়ি যেভাবে হ্যাক হয়

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গাড়িও হ্যাক হতে পারে। কারণ আধুনিক যুগের গাড়িতে যে প্রযুক্তি সুবিধা রয়েছে, তা হ্যাক হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে গাড়ি নির্মাতা ও মালিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)। গত বৃহস্পতিবার মোটরযান হ্যাকিং সম্পর্কে এ সতর্কবার্তা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ওই দুটি সংস্থা। খবর রয়টার্সের।
সাধারণ মানুষ ও গাড়ি নির্মাতাদের সতর্ক করে এফবিআই ও এনএইচটিএসএ বলেছে, গাড়ি, গাড়ির যন্ত্রাংশ ও গাড়িতে যুক্ত বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে সচেতন ও সাইবার নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ইন্টারনেট সংযোগ সুবিধার আধুনিক গাড়ির যন্ত্রাংশ সম্পর্কে সচেতনতা জরুরি।
অটোমোবাইল শিল্পে বেশ আগে থেকেই হ্যাকিং ঝুঁকির বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে গত বছরে একটি ম্যাগাজিনে গাড়ির হ্যাকিং ঝুঁকি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রে ১৪ লাখ গাড়িতে একটি সফটওয়্যার ইনস্টল করে ফিয়াট। গত বছরে জেনারেল মোটরও তাঁদের স্মার্টফোন অ্যাপে একটি নিরাপত্তা প্যাঁচ হালনাগাদ করে। কারণ গাড়ির ইঞ্জিন বন্ধ করা ও দরজা আটকে চালককে ভেতরে আটকে ফেলার মতো ঝুঁকিতে ছিল জেনারেল মটরের হাইব্রিড গাড়ি শেভ্রোলে ভোল্ট।

২০১৫ সালে বিএমডব্লিউ এজি ঘোষণা দিয়েছিল, তাঁরা গাড়ির একটি নিরাপত্তা সমস্যা দূর করেছে, যা কাজে লাগিয়ে ২২ লাখ গাড়িতে হামলা চালাতে পারত হ্যাকাররা। এ গাড়ির দরজা দূর থেকে বন্ধ করে দিতে পারত হ্যাকাররা।
এফবিআইয়ে বুলেটিনে বলা হয়েছে, সব হ্যাকিং ঘটনা অবশ্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করে না। তবে হ্যাকার যদি গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে, তবে ঝুঁকি হয়ে দাঁড়ায়। এ ঝুঁকি কমাতে গ্রাহকদের যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া জরুরি।
২০১৫ সালের জুলাই মাসে এনএইচটিএসএয়ের কর্মকর্তা মার্ক রোজকাইন্ড বলেছিলেন গাড়ি নির্মাতাদের দ্রুত হ্যাকিং ঝুঁকির বিষয়টি ভেবে দেখতে হবে। এরপর ওয়্যার্ড সাময়িকীর এক প্রতিবেদনে জানানো হয়, ফিয়াটের চেরোকি জিপে দূর থেকে নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। অবশ্য বাস্তবে এখনো কোনো গাড়ি হ্যাক করার কোনো উদাহরণ নেই বলে জানিয়েছে এনএইচটিএসএ।
যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রির সংস্থা অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যালায়েন্স ও গ্লোবাল অটোমেকারস অ্যাসোসিয়েশন মিলে গত বছরে তথ্য বিনিময় ও অ্যানালাইসিস সেন্টার খুলেছে। সাইবার নিরাপত্তা বিষয়ক হুমকি ও গাড়িতে সম্ভাব্য হ্যাকিং আক্রমণ বিষয়গুলো নিয়ে কাজ করছে এ জোট।
এফবিআই সতর্ক করে বলেছে, সাইবার দুর্বৃত্তরা গাড়ির মালিকদের কাছে গাড়ির সফটওয়্যার হালানাগাদ সম্পর্কিত ভুয়া মেইল পাঠাতে পারে। আসল সফটওয়্যার আপডেটের মতো এ মেইলগুলো হতে পারে। এ ধরনের মেইলে ক্লিক করলে ক্ষতিকর ওয়েবসাইটে নিয়ে যায়। এ ছাড়া ক্ষতিকর সফটওয়্যারযুক্ত অ্যাটাচমেন্ট ক্লিক করতে প্রলুব্ধ করে।

সূত্রঃ প্রথম-আলো অনলাইন নিউজ
লিঙ্কঃ Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×