somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশি প্রহরের রূপকথা‬‬‬ (পর্ব-১)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক
বেঁটে কালো মোটা মানুষটা কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয়।
তারপরও ক্ষুদ্র মন নিয়ে কোন একজনকে অপরিনামদর্শী ভালোবাসার পর নিজের অজান্তেই হটাৎ ভেবে বসে কিভাবে অন্য কোন মেয়েকে বিয়ে করবে সে?
তার কি অধিকার আছে যে মেয়েটিকে বিয়ে করবে সেই নিষ্পাপ মেয়েটির সাথে প্রতারণা করার? এক মন নিয়ে দুজনকে ভালোবাসবে কিভাবে সে?
প্রশ্নগুলো বারবার খোঁচা দেয় , সেই বেঁটে কালো মোটা মানুষটাকে। মুন্না আর কিছু ভাবতে পারে না। তার চোখ ঝাপসা হয়ে আসে, নিজেকে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মনে হয়। এই মুহূর্তে সে নিজের মনের বিরুদ্ধে যে কাজটি করতে যাচ্ছে সেই কাজটি করা আদৌ ঠিক হবে কি না সে বুঝতে পারছে না। নিজেরই প্রতিবাদী সত্ত্বা টাকে বার বার বলছে, মুন্না এই ভুল করিস না। তুই পারবিনা। তোকে অনেক কষ্ট পেতে হবে।
মুন্না ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। বাথরুমে যেতে হবে। মুখে পানি দিতে হবে। সেই ছোট বেলা থেকে এই অভ্যাস হয়েছে তার। কোন অতিরিক্ত চাপ নিতে পারেনা সে। সে কারণেই অনেক সুযোগ হাতছাড়া হয়ে গেছে তার ।
মুন্না কোন রকম উঠে বাথরুমের দিকে যায়।



দুই
লোকজনে মুন্নাদের বাড়ি গিজগিজ করছে। ঘটনা তেমন কিছুই নয় আজ মুন্নার বিয়ে। মুন্না কোন ভাবেই বুঝতে পারছে না তার কি করা উচিৎ। একবার ভেবেছে আত্মহত্যা করবে, পরোক্ষণেই মায়ের কথা ভেবে সেই কাজ করতে পারে নি। আবার অন্যদিকে সেই নিষ্পাপ মেয়েটির কথাও ভাবাচ্ছে তাকে। মেয়েটি হয়তো এক বুক স্বপ্ন নিয়ে তাকিয়ে আছে। কি করবে সে?
বিছানায় শেরওয়ানী রাখা। খয়েরী রঙয়ের। এই রং টা মুন্নার যে খুব প্রিয় তা নয়, মুন্না শুনেছে মেয়েটির পছন্দেই এই শেরওয়ানী কেনা হয়েছে। কি যেন নাম মেয়েটির? মুন্নার মনে পড়ছে না। মুন্না মাথায় হাত দিয়ে বসে পরল শেরওয়ানীর পাশে। একটু পর যে মেয়েটির সাথে বিয়ে হতে যাচ্ছে সে মেয়েটির নাম মনে করতে পারছে না মুন্না। অথচ একদিন দিব্যি দেখা করেছে তারা এবং অনেক কথাও হয়েছে তাদের মধ্যে। মাথা পুরোই নষ্ট হয়ে গেছে। মুন্না শেরওয়ানী হাতে নিয়ে কিছুক্ষণ সেটির দিকে তাকিয়ে থেকে পরে ফেলল। আয়নায় নিজেকে দেখার কোন ইচ্ছা হচ্ছে না তার। তবুও সে আয়নার দিকে তাকাল। কেন তাকাল সে নিজেও জানে না। জীবনের এই অবস্থায় এসে এমন কিছু না জানলেও চলে। তার জন্য আফসোস করার কিছু নেই। জীবন যেমন চলছে ঠিক তেমনই চলবে। হটাত জীবনকে কঠিন করে থামিয়ে দিয়ে কি লাভ?

চলবে.......


আর এফ রাজ
ঝিনাই-কুঁড়ির পাড়, পঞ্চগড়
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×