
ছোট বেলায় অনেক বার আমেরিকার কথা লোক মুখে শুনেছিলাম। লোকজনের কথা শুনে ছোট বেলায় কেন যেন মনের মাঝে আমেরিকা যাওয়ার একটা প্রচ্ছন্ন ইচ্ছা তৈরি হয়েছিলো। তাই স্বপ্ন দেখতাম আমেরিকা যাওয়ার।
লোক মুখে শুনেছিলাম যে বাংলাদেশের ঠিক নিচেই নাকি আমেরিকা। নিচে বলতে আসলে কি তখন তা ঠিক জানতাম না। তাই তো ধরেই নিয়েছিলাম যে কোন ভাবে যদি মাটি খুঁড়ে নিচের দিকে যাওয়া যায় তবে আমি আমেরিকায় যেতে পারব। তখন আমার পৃথিবীর মাটির গভীরতা কিংবা ব্যাসার্ধ সম্পর্কে কোন ধারনা ছিল না।
ছোট বেলা থেকেই আমি নেতা টাইপের ছিলাম। তাই আমার বয়সী কয়েকজনকে মোটিভেটেড করে আমাদের বাড়ির পাশে বাগানে শুরু করেছিলাম আমাদের আমেরিকা যাওয়ার মাটি খোঁড়া মিশন। তবে নানা কারণে সেই মিশন সফল হয়নি। কারণগুলো মনে নেই।
যত দূর মনে পরে আমি তখন তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণীতে পড়তাম। হটাত ঘটনাটা মনে পড়লো আমার এক মামার কথা শুনে। তিনি আমাকে কয়েকদিন আগে এই ব্যাপারে জিজ্ঞেস করে মজা নিচ্ছিলেন।
ছোট বেলার কথাগুলো মনে পড়লে খুব হাসি পায়।
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




