
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে প্রচারণাকারীদের বেশিরভাগই যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা জামায়াত ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছেন বিদ্যুৎপ্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বাংলাদেশের উন্নয়নের গতি রোধ করার জন্যই তারা এমনটি করছে বলে মনে করেন তিনি।
শনিবার রাতে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা এনালাইসিস করে দেখলাম, আপনি ফেইসবুকে গেলেই দেখবেন কোনো না কোনো ভাবে তারা (জামায়াত) এটার সাথে যুক্ত।”
“যারা (রামপাল নির্মাণে) নিবৃত করছেন, তারা অধিকাংশই জামায়াত সংশ্লিষ্ট। বাংলাদেশে উন্নয়নের যে গতি এসেছে, যেভাবে হোক এটা (তাদের) থামাতে হবে! ”
শেখ হাসিনার হাত দিয়ে বাংলাদেশ কখনই যেন বিশ্বে সবার ওপরে না দাঁড়াতে পারে সেজন্যই জামায়াত সংশ্লিষ্টরা এ কাজ করছে বলে অভিযোগ করেন বিপু।
রাজধানীর লেক ক্যাসেল হোটেলে ‘বাংলাদেশের উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশ এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রর ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সুচিন্তা ফাউন্ডেশন।
এতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু বলেন, “যারা এ বিদ্যুৎকেন্দ্রর বিরোধিতা করছেন, তারা নিশ্চয়ই জানেন এ বিদ্যুৎকেন্দ্র দিয়ে ক্ষতি হবে কী- হবে না।”
ঢাকা শহরের আশেপাশে সাড়ে ৪০০ ইটভাটা রয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, “এগুলোতে অতি নিম্নমানের কয়লা পোড়ানো হয়। এসব কয়লায় প্রায় ১০ শতাংশ সালফার তৈরি হয়।
“এসব ব্রিকফিল্ড থেকে যে সালফার বের হয়, রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে তার এক হাজার ভাগের এক ভাগও যদি হত- তাও আমি বলতাম…।”
রামপালবিরোধীদের দিকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, “তারা যে হিসাব দেয়, সে হিসাবে ঢাকা শহরে কোনো মানুষ বসবাস করতে পারত না; চিড়িয়াখানার সব প্রাণী মারা যেত।”
রাজনৈতিক উদ্দেশ্যেই রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তাহলে আনু মোহাম্মদ কি জামায়াত করে?
সুলতানা কামাল কি জামায়াত করে?
ইউনস্ক কি জামায়াতের সহযোগী সংগঠন?
এই সব মানুষ কীভাবে প্রতিমন্ত্রী হয়? যাদের ন্যূনতম কমন সেন্স নেই তারা কীভাবে দেশ চালাচ্ছে?
দেশ কোন দিকে যাচ্ছে???
নিউজ লিঙ্কঃhttp://m.bdnews24.com/bn/detail/bangladesh/1224590
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




