
একটি প্রেমের গল্প বলছি;
এক জোড়া পায়ের সাথে প্রেমের গল্প।
অত্যন্ত সুন্দর-আকর্ষণীয় এক জোড়া পা।
শ্বেত-শুভ্র মসৃণ এক জোড়া পা।
নখগুলো মুক্তার মত খোঁচিত ছিল
আঙ্গুলগুলোর শেষ প্রান্তে।
পায়েল শোভিত পা জোড়ায়
জড়িয়ে ছিল গভীর মায়া। সেই মায়ায়-
সিক্ত হয়েছি ক্ষণে ক্ষণে।
শেষ বার পা দুটোকে দেখেছিলাম-
শূন্যে ভাসতে।
সমাজের চাপে পা জোড়া শূন্যে ভেসেছিল।
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



