somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন সুকান্তকে বাঁচাইঃ একটি মানবিক আবেদন

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুকান্ত কুমার ঘোষ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) -এর মেকানিকাল ডিপার্টমেন্ট এর '১৩ সিরিজের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) ছাত্র। রোল ১৩২০৮৩। বাসা খুলনার সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। সুকান্তের ব্রেইনের ৮০ শতাংশ এফেক্টেড হয়ে গেছে "ভাইরাল এনকেফেলাইটিস" নামক্ ভাইরাসঘটিত ব্রেইন ইনফেকশনের কারণে। ফুসফুস কাজ করছে তাই লাইফ সাপোর্ট এ রাখা হয়েছে বারডেম হাসপাতালে। টিস্যু ড্যামেজ হয়ে যাচ্ছে, স্মৃতি লোপ পাচ্ছে ধীরে ধীরে।

প্রায় ৮ দিন যাবত জ্বর ছিল সুকান্তের। ১১ নভেম্বর ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজে। সেখান থেকে ঢাকায়, বারডেম এর আইসিউ তে। মৃত্যুর সাথে সংগ্রাম চালাচ্ছে আজ ১১ দিন ধরে। সদা হাস্যজ্জ্বল ছিল না, ছিল বেশ সিরিয়াস ছাত্র আর তার ছিল বন্ধুর জন্য সব কিছু উজাড় করে দেয়ার মানসিকতা। বিসিএস দিয়ে নিজের ফ্যামিলিকেই আগে সাপোর্ট করতে চেয়েছিল।

ডাক্তার বলছে ৬ মাস নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে এবং খরচ হবে প্রায় ৬০ লক্ষ টাকা। প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ৪৫ হাজার টাকা। গ্রামের কৃষি নির্ভর পরিবার তার। তার পরিবারের পক্ষ থেকে কোন ভাবেই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাদের কাছে যা আছে তার সর্বস্ব দিয়ে বাঁচানো হল এতদিন। আমাদের রুয়েট থেকে এর মধ্যেই সংগ্রহ করা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা। সম্পূর্ন টাকার তুলনায় যা খুবই সামান্য এবং এখনও টাকা তোলা চলছে। পুরো টাকাটা শুধুমাত্র আমাদের পক্ষে তোলা সম্ভব নয়।

প্রতিদিন যেহেতু খরচ হচ্ছে প্রায় ৪৫ হাজার টাকা তাই টাকা পাঠাতে একদিনের ব্যর্থতা সুকান্তকে বাঁচানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

আপনাদের কাছে এসেছি সুকান্তের জন্য। তার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারেন আপনারাই। তাকে ফিরিয়ে আনতে পারে আপনাদের উদার মানসিকতা আর সামান্য আর্থিক সহযোগিতা। নিজে যদি নাও পারি তাহলে শেয়ার করি, ছড়িয়ে দেই নিজেদের বন্ধুর কাছে । হারিয়ে যেন না যায় সুকান্ত, আপনার-আমার সামান্য অবহেলায়।

আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ

(#বিশেষভাবে দৃষ্টি আকর্ষণঃ যে কোন ধরনের এমাউন্ট পাঠানোর আগে প্রয়োজনে ইভেন্টে পোস্ট করুন কিংবা ইভেন্ট হোস্টদের মেসেজ করুন। ইভেন্টে সরবরাহ করা বিকাশ নাম্বার, পেপাল একাউন্ট কিংবা ব্যাংক একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে অর্থ সহায়তা পাঠালে তার দায় বহন করা হবে না)
___________________________________________________
বিকাশ নাম্বারঃ (সবগুলো পার্সোনাল নাম্বার)

১) 01675-503737
২) 01672-844102
৩) 01914-554960
৪) 01925-674461
৫) 01717-998118

ডিবিবিএল (DBBL mobile banking):
১) 01710-3510864
২) 01988-8313416

প্রবাসী ভাই বোনদের জন্যে আমাদের পেপাল অ্যাকাউন্টঃ [email protected]
যারা পাঠাবেন প্লীজ তাঁরা অবশ্যই সাবজেক্টে এইটা লিখবেন
" Fund For Sukanta".

ব্যাঙ্ক অ্যাকাউন্টঃ
Account name: Subroto Kumar Ghosh
Online Acc. No.: 100082302
ACCOUNT NUMBER: 8230
Rupali Bank LTD. RUET Branch.

Account name: Subarto Kumar Ghosh
ACCOUNT NUMBER: 1351510140903
SWIFT Code: DBBLBDDH
DUTCH BANGLA BANK, RAJSHAHI BRANCH , BANGLADESH

বিশেষ অনুরোধঃ

১) বিকাশ করার পর অবশ্যই ঐ নাম্বারে ফোন দিয়ে কনফার্ম হয়ে নিবেন। প্রতিদিন আমাদের কাছে আসা টাকার পরিমাণ ও উৎস জানতে ক্লিক করতে পারেন গুগল ডকের এই লিঙ্কেঃ Click This Link

২) সুকান্তের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস দেখতে পাবেনঃ Click This Link

যে কোন প্রয়োজনে যোগাযোগঃ

অনুপম (সুকান্তের বন্ধু, বুয়েট) 01988831341
ফুয়াদ তানজীম (রুয়েট,১৩): 01521473340
সুব্রত কুমার ঘোষ (সুকান্তের ভাই- প্রভাষক, রুয়েট): 01729509066
ইভেন্ট লিঙ্কঃ Click This Link

সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×