somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরানের আন্দোলন ও সাম্রাজ্যবাদী আমেরিকা

১৮ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসরায়েলের চাপ সত্ত্বেও আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাচ্ছে না, কারণটা বোধহয় এতে আমেরিকার বেশি লাভ নেই। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো যেমন সৌদি আরব, কাতার বা ওমান এ হামলার বিপক্ষে। শুধুমাত্র আকাশপথে আক্রমণ করে ইরানের মতো দেশকে দুর্বল করা কঠিন।

চীন ইরানকে জ্বালানি ও ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ মনে করে। ইরানের ওপর হামলা ব্যবসায়িক কারণেই চীনের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তুরস্ক মনে করে, ইরানে হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করবে এবং বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। ইরানে আমেরিকার হামলা মধ্যপ্রাচ্যে পাল্টা প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। তাই সরাসরি হামলার চেয়ে আমেরিকা হয়তো ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার নীতির মধ্যেই আটকে থাকতে পারে। আমেরিকার রাজনীতিতে ইসরায়েলের প্রভাব এখানে একটি গুরুত্বপূর্ণ শক্তি, যা এই সমীকরণকে পাল্টে দিতে পারে।

ইরানের আন্দোলনের বড় কারণ অর্থনীতি ও মুদ্রাস্ফীতি, যার পেছনে আছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা আসলে একটা অর্থনৈতিক যুদ্ধ, যা মাথায় নিয়ে কোনো দেশের পক্ষেই দীর্ঘ সময়ে টিকে থাকা সম্ভব নয়। অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ইরানের তেল ও গ্যাস রপ্তানি সীমিত হয়েছে এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে ইরানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও একঘরে করে ফেলা হয়েছে। এর অর্থ হল, ইরানের সঙ্গে যদি কেউ ব্যবসা করে, আমেরিকা তাকেই শাস্তি দেবে। পাশাপাশি বিদেশের মাটিতে ইরানের যত বিনিয়োগ, সম্পদ ও অর্থ আছে, সব জব্দ করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের স্বল্পতা এবং প্রবল মূল্যস্ফীতি ইরানিদের জীবনকে দুর্বিষহ করে ফেলেছিল, যা তাদের আন্দোলনের মুখে ঠেলে দিয়েছে। মনে রাখা প্রয়োজন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনে সম্পুর্ণ অবৈধ এবং মানবাধিকারবিরোধী।

পরিস্থিতি যখন এই, তখন এটা স্পষ্ট যে সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা ইরানের মোল্লাতন্ত্রের চেয়েও ইরানের জনগণের বড় শত্রু। তাই অবাস্তব শোনালেও, ইরানের সরকার পরিবর্তনের চেয়ে আমেরিকার সরকার পরিবর্তনের দাবিই আমার মতে মুখ্য হওয়া উচিত। অবশ্য শুধুমাত্র সরকার পরিবর্তন করেই কাজ হবে না, সাম্রাজ্যবাদী শক্তির পুরো কাঠামোটাই পরিবর্তন করতে হবে।

আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় আধিপত্যবাদী ও ধ্বংসাত্মক দেশ। কিছুদিন আগেই তারা হিন্দি সিনেমার গ্যাংস্টারের মতো করে হেলিকপ্টার পাঠিয়ে ভেনেজুয়েলায় রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীকে অপহরণ করেছে। এখন সেই গ্যাংস্টারই নাকি আবার ভেনেজুয়েলা চালাচ্ছে।

আমেরিকা নিজেই যখন সারা পৃথিবীতে সন্ত্রাস, জবরদখল আর মিথ্যার আশ্রয় নিয়ে দেশের পর দেশ ধ্বংস করেছে এবং পৃথিবীজুড়ে মাফিয়া-স্টাইলে আধিপত্য কায়েম করেছে, তখন সেই দেশের শত্রু হিসেবে বিবেচিত ইরানের বিরুদ্ধে সরকার পরিবর্তনকে আমি কেন সমর্থন করব?

তারা আগে নিজেদের সরকার পরিবর্তন করে গণতান্ত্রিক হয়ে উঠুক। উগ্র পুঁজিবাদী এবং ০.০১% বিলিয়নিয়ারদের স্বার্থরক্ষাকারী তাঁবেদার হওয়ার পরিবর্তে জনগণের রাষ্ট্র হয়ে উঠুক। এরপর যদি আমেরিকা ইরানের মোল্লাতন্ত্র - যেটি ধর্মীয় স্বৈরতন্ত্র, দমননীতি ও নজরদারির ওপর দাঁড়িয়ে আছে - এই বিষয়গুলো নিয়ে কথা বলে, তখন সেটা মানা যাবে, তার আগে নয়।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×