somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবাধিকার সংস্থা........................জরুরী সাহায্য চাই।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগ এর সকল বন্ধুগণ আশা করি ভাল আছেন।আজ আমি একটি বিশেষ প্রয়োজনে আপনাদের দ্বারস্থ হয়েছি।আচ্ছা বন্ধুরা আমি ঢাকায় মানবাধিকার সংস্থা'র সাথে কিভাবে যোগাযোগ করব।আমার খুবই বিশেষ প্রয়োজন।আমার পরিবারের একটি বিষয় নিয়ে জরুরী সাহায্য দরকার।
ব্যাপারটা এরকম "আমার কাকা এবং কাকী(সদ্য বিবাহীত),দুজনেই ইউ.এস.এর সিটিজেন এবং সেখানকার স্টুডেন্ট।কিন্তু এখন সমস্যা হচ্ছে আমার কাকীর পরিবার এই বিয়ে মেনে নিচ্ছে না বরং কাকীকে ইউ.এস.এ থেকে বাংলাদেশে নিয়ে আসছে।তারা বর্তমানে পাচঁবিবি জয়পুর হাট এ আছেন এবং সেখানে কাকীকে আবার নতুন করে বিয়ে দিবে বলেছে।এখানে বলে রাখা ভাল যে আমার কাকী কিন্তু সাবালিকা এবং সে ভালবেসে আমার কাকাকে ইউ.এস.এ তে সপূর্ন শরীয়া মোতাবেক বিয়ে করেছে,আমার কাকাও তাই,তাদের ভিতর চার (০৪) বৎসরের প্রেমের সম্পর্ক।আমার কাকী যেহেতু আমার কাকাকে বিয়ে করেছে সেহেতু সে অন্য কোন বিয়ে করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়ার পর তার পরিবার থেকে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং এটা জানার পর আমার কাকা দেশে ফিরে আসে তার বিবাহীত স্ত্রীকে নেওয়ার জন্য।কিন্তু আমার কাকীর পরিবার কিছুতেই তাদের বিয়ে মেনে নিচ্ছে না এবং আমার কাকার সাথে দিতে রাজী না হওয়াতে আমার কাকা তার অভিবাবক দের সহ আমার কাকীর গ্রামের বাড়ি যায়,কিন্তু সেখানে যাওয়ার পর তারা আমাদের সন্ত্রাসী বলে তাড়িয়ে দেয়।তখন আমার কাকী যেই কাকার সাথে ঢাকায় আসতে চায় তখন আমাদের সামনেই কাকীকে শারীরিক নির্যাতন করে এবং আটকে রাখে।তারপর এই বিষয়টি আমরা স্থানীয় থানায় জানালে তারা বিষয়টি নিয়ে কোর্ট এ যাওয়ার পরামর্শ দেয় এবং সার্চ ওয়ারেন্ট আনার জন্য বলে।আমরা ডিসি বরাবর আবেদন করি এবং সার্চ ওয়ারেন্ট নিয়া পুলিশকে দিলে পুলিশ কাকীকে উদ্ধার করে কোর্ট এ দাড় করায়।কোর্ট যাবতীয় ডকুমেন্ট দেখেন এবং কাকী তার স্বামীর সাথে থাকার অনুরোধ করলে কোর্ট বিষয়টি নিয়ে অনেক জেরা করে এবং কাকীকে একজন মানবাধিকার কর্মী এর হেফাজতে রাখার হুকুম দেয়।উল্লেখ্য মামলাটি জয়পুরহাট জেলায় চলতেছে। এখন প্রশ্ন হল যেখানে কাকী স্বয়ং তার স্বামী মানে কাকার সাথে ঢাকায় আসতে চাচ্ছে সেখানে কোর্ট কেন সমস্যা মনে করতেছে। আমাদের দেশের যে অবস্থা।
এখন আমাদের করনীয় কি?আমরা চাচ্ছি মানবাধিকার সংস্থা’র সাহায্য নিয়ে বিষয়টিকে সুষ্ঠ ভাবে সমাধান করতে।অতএব সামহোয়্যার ইন ব্লগ এর সকল বন্ধুগণ অনুরহ করে এই বিষয়ে আমরা কোন মানবাধিকার সংস্থায় যোগাযোগ করব এবং কিভাবে করব যদি আমাদের জানাতেন খুবই উপকৃত হতাম এবং দুইটি জীবন নতুন ভাবে আবার বাচতে তাদের মত করে সাজিয়ে গুছিয়ে বাচঁতে পারে।সবাই এই নব দম্পতির জন্য দোয়া করবেন।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

×