somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ফোটোগ্রাফি -২

১৩ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কখনও বিখ্যাত মানূষদের ছবি তুলতে ইচ্ছা করে না । আমার শুধু খুব ইচ্ছা হয় একবার যদি তসলিমা নাসরিনের ছবি তুলতে পারতাম ! তসলিমা নাসরিনের সঙ্গে কিভাবে যোগাযোগ করা যায় ? প্রধানমন্ত্রীর ছবি তোলার আগে অনেক ধরনের নিয়ম পালন করতে হয় । হা হা হা....! আমার কখনও কারো ছবি তুলতে হলে তাকে বলি- আপনি আমার কথা ভুলে যান, ক্যামেরার দিকে তাকিয়ে আপনি আপনার খুব প্রিয় একজন মানুষের দিকে তাকিয়ে আছে, এটা ভাবেন । এই কথাটা বললেই সবাই একটু মিষ্টি করে হাসেন । ওই হাসির মধ্যেই আমি আমার কাজ শেষ করে এই। মানূষের ছবির চেয়ে গাছ পালা, নদী, পাহাড়, জঙ্গল, পশু পাখি এদের ছবি তোলা অনেক সহজ । পোট্রের্ট অসহ্য । তারপরও আমি আমার মতো করে অনেক ছবি তুলি । জানি সেসব ছবি কোনোদিন কাজে লাগবে না । তবে কিছু কিছু ছবি তুলে খুব আনন্দ পাই । বিশেষ করে বাচ্চাদের ছবি । বাচ্চারা ছবি তোলার সময় বুক ফুলিয়ে দাঁড়ায় ।

কিছু কিছু ছবি আমাকে ব্যাপকভাবে নাড়া দেয় । প্রতিটা ছবি আমি বিশ্লেষন করার চেষ্টা করি । এক্সপেরিমেন্টেশন করি । একটা ছবি তোলার আগে মনের চোখ দিয়ে দেখার চেষ্টা করি । নিজের সীমাবদ্ধতা বার বার আমাকে কষ্ট দেয় । আমি একজন ভালো আলোকচিত্রী হতে চাই । ইচ্ছা থাকলেও অনেক ভালো ভালো কাজ করতে পারি না । একজন ফোটোগ্রাফার যেমন চাইলেই এক বস্তিতে গিয়ে ছবি তুলতে পারে খুব সহজেই । কিন্তু ধানমন্ডিতে এক বাড়িতে কিন্তু ইচ্ছে করলেই ঢুকে ছবি তুলতে পারে না । আমি একবার একটা অনুষ্ঠানে ছবি তুলতে গিয়েছিলাম । আমাকে নানান পরীক্ষা নিরীক্ষা করার পর ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল । আমার ক্যামেরার ব্যাগ তন্ন তন্ন করে সার্চ করা হলো । আমার উপরও তল্লাশি চালানো হলো । সেই অনুষ্ঠানে হঠাৎ সবাই চিৎকার চেচামেচি শুরু করে দিলো । আমি বুঝতে পারলাম না, সমস্যা টা কোথায় ! একটু পরে জানতে পারি, প্রধান অতিথির চেয়ারে আমি বসে পড়েছিলাম ।

একটা ফ্যাশন শো তে দেখে ছিলাম- দশজন মেয়ে বোরকা পড়ে নানান রকম অঙ্গভঙ্গি করছে, ক্যাট ওয়াক করছে । ছবি তুলতে গেলে যেটা করি যেকোনো রাস্তার অলি-গলি দিয়ে হাঁটি, মিসির আলীর চোখ দিয়ে সব কিছু দেখার চেষ্টা করি । নিজের মতো করে ঘোরা-ফিরা করি । এই কাজ করতে গিয়ে অনেকের সাথে পরিচয় হয়, নানা্ন রকম অভিজ্ঞতা হয় । ভোরবেলা ছবি তোলা দারুন মজার ব্যাপার । যে কোনো প্রতিষ্ঠানের অফিসিয়াল ফোটোগ্রাফার হয়ে ছবি তোলা অনেক আনন্দের । অনেক প্রাধান্য পাওয়া যায়। অন্য ফোটোগ্রাফারদের সাথে ধাক্কাধাক্কি করতে হয় না । নিজের সাফল্যর জন্য অনেক সময়- লোকজনদের বোঝাতে হয় যে ভাই আমি গুরুত্বপূর্ণ । আমাকে একটা সুযোগ দেওয়া দরকার । অনেকের ইচ্ছা থাকে আহ ! আমার যদি টাইম- পত্রিকায় ছবি ছাপাতো অথবা লন্ডনের টেলিগ্রাফ পত্রিকায় ! এই রকম আমার কখনোই মনে হয় নাই ।ইংল্যান্ডে রসায়নবিদ্যায় PHD করেও আলোকচিত্রীর জীবন বেছে নিয়েছে এমন উদাহরণও আছে ।

যে ছবি আমি তুলতে চাই, সেই ছবি কি তুলতে পেরেছি ? যা, তুলি যা কি আসলে ছবি ? ছবি আসলে কী ? নানান ভাবনায় অস্থির জীবন । আমার সবচেয়ে আনন্দময় সময় হলো ক্যামেরা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়া । কর্মাশিয়াল কাজ, বিখ্যাতদের ছবি আমাকে টানে না । যে চিন্তাকে আমরা ধারন করতে পারি না, তার ছবি তুলতে চাই ।

( চলবে.... )
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

×