ফোটোগ্রাফি -৪
তরুণেরা ছবি তুলতে আগ্রহী হচ্ছেন এখন । ফটোগ্রাফি শেখার জন্য আলাদা কোনো যোগ্যতার দরকার নেই। তবে দরকার হলো আগ্রহ ।ফটোগ্রাফি একটি বড় আকারের শিল্প যা শুধু ক্যামেরা ক্লিক করে করে ফটো তুলে বেড়াইলে হবে না । এটা চর্চা ও সাধনার বিষয় । সহজ ভাষায় খুব কাছে থেকে ছবি তোলাকে বলে ম্যাক্রো ফটোগ্রাফী । ছবিগুলো সাধারনত : ছবির বিষয়ের সমান হয় । দ্রুতগতি ফটোগ্রাফী বা হাই স্পীড ফটোগ্রাফী দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ।মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে, এটি আবার কোন ধরনের ফটোগ্রাফী ? হাই স্পীড ফটোগ্রাফী হচ্ছে খুব দ্রুত ঘটে যাওয়া কোন কিছুকে ফ্রেমে বন্দি করা ।
বর্তমান সময়ে প্রায় সকলের হাতে হাতেই আছে ক্যামেরা মোবাইল । হোক তা চাইনিজ বা হোক কোয়ালিটির, ক্যামেরা মোবাইল বলে কথা । অনেকেরই ধারণা যে মোবাইলের ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা সম্ভব না, কিন্তু আসলে ধারণাটি ভুল । ছবি তুলতে হলে যে শুধু ৮-১০ মেগাপিক্সেল ক্যমেরা লাগবে এই ধারণাটিও ভুল । মোটামুটি ৩ মেগাপিক্সেল ক্যামেরাই যথেষ্ট আমাদের প্রাত্যহিক ব্যবহারের জন্য, কারণ আমরাতো আর সাংবাদিক না ! তবে যারা সাংবাদিক তাদের কথা আলাদা । ছবি তোলার সময় অবশ্যই ক্যামেরাটিকে (বা ক্যামেরা মোবাইলটিকে) ভালো করে ধরতে হবে যাতে ছবি ব্লারি বা ঘোলা না অঠে, আর এজন্য মোবাইলকে নাড়াচাড়া করানো যাবেনা। ভালো করে ধরে ছবি তুলতে হবে । আর নিজের নড়াচড়ার দিকেও খেয়াল রাখতে হবে । বিষয় নির্বাচন ছবি তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনার ছবি তোলার বিষয় বস্তু ভালো হতে হবে । নিজেই নিজের ছবি তোলা ভালো বিষয় বস্তু না । চেষ্টা করবেন প্রকৃ্তির ছবি তুলতে বা বৈচিত্রময় কিছুর ছবি তুলতে, এতে ছবি তোলার প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং একই সাথে ছবি তুলে মজাও পাবেন আপনি । নিজের ছবি যদি তুলতে চান তবে নিজে না তুলে অন্য কাউকে দিয়ে তোলান, যদি সম্ভব না হয় তবে সতর্কতার সাথে নিজেই তুলুন । কোন বিষয়ের শুধু একটি ছবি না তুলে একাধিক ছবি তুলুন, এতে ভালো শট পাবার সম্ভাবনা থাকে ।
আমরা বেশিরভাগ লোকজনই ঠিক বুঝে উঠতে পারিনা আসলে ফটোগ্রাফির মূল উদ্দেশ্যটা কী ? কিন্তু একটু খেয়াল করলেই দেখতে পারবেন এটা নির্ভর করে ঐ ছবির বাস্তব ব্যাবহার ও উপস্থাপনার উপর । কেউ যদি একটা ট্রু ফ্যাক্টকে সবার সামনে অবিকৃত অবস্থায় নিয়ে আসতে চায় সেটার আবেদন ও উপস্থাপন এক জিনিশ এবং কেউ যদি কোনো ল্যান্ডস্ক্যাপ, পোর্টেট বা লাইফস্টাইলের মাধ্যমে বা স্যুরিয়েল লং এক্সপোজারের মাধ্যমে তার নিজস্ব ধারনা তুলে ধরতে চায় সেটার আবেদন ও উপস্থাপন আবার ভিন্ন জিনিশ । এছাড়াও এদের ব্যাবহারিক দিকটিও কিন্তু ভিন্ ন। কিন্তু আমরা কী করি ? একটা ছবিকে জাজম্যান্ট করার সময়, সেটা যে ছবিই হোক না কেনো, তার জার্নালিস্টিক এটিচ্যুডকে প্রাধান্য দেই । অর্থাৎ ছবিটা কতখানি 'রিয়েল' বা 'আন-এডিটেড' সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি দেই । কিন্তু একবার, শুধু একবার, নিতান্ত খালি চোখে দেখলেই বোঝা যায় ছবিটা আসলেই কী উদ্দেশ্যে করা - এটা কী শুধুই কোনো সত্যকে উপস্থাপন করছে না কী কোনো ডিফরেন্ট থট নিয়ে আসছে সামনে । সত্যি বলতে আমরা 'এডিটিং কুসংস্কারে' আক্রান্ত এবং এখান থেকে বেরিয়ে এসে যে কোনো ছবিকে দেখতে হবে । তাহলে হয়তো ভিন্ন ভিউ পয়েন্ট থেকে একটা ছবিকে জাজম্যান্ট করার একটা প্রচেষ্টা আমরা নিতে পারবো ।
( একদিকে অগনিত মানুষ দুমুঠো ডাল-ভাতের জন্য, গায়ে সামান্য দুটুকরো কাপড় জড়ানোর জন্য, ছোট একটা কুড়ে ঘরে মাথা গোজার ঠাইয়ের জন্য জীবিকার আশায় হন্যে হয়ে জলে-স্থলে ছুটে বেড়ায়, কঠোর পরিশ্রম করে মাথার ঘাম মাটিতে ফেলে; আবার অন্য দিকে কিছু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে নিতান্তই শখ পুরনের জন্য যন্ত্রপাতি কিনে জলে-স্থলে ঘুরে বেড়ায় পানির নিচের ছবি তোলার জন্য, মানুষকে তাক লাগিয়ে দেওয়ার জন্য । তাদের টাকাগুলো মনে হয় অতিরিক্ত হয়ে গিয়েছে । কি বিচিত্র এই দুনিয়া !!! এই দুনিয়ার মানুষগুলো !!!)
( চলবে )
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
কবিতা
" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।