সেদিন আর বেশী দূরে নেইঃ ...যখন;
আব্বাঃ ব্যাটা তুই বড় হয়ে কি হবি রে? ডাক্তার ইঞ্জিনিয়ার না ব্লগার ??
পুত্রঃ হে হে আব্বা আমি তো ছোট বেলা থেকেই ব্লগিং করি; তুমি আমার আকিকা নিয়ে বিদ্রোহী ব্লগটা পড় নাই???
...যখন;
স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তির জন্য দুই শতাংশ জেলা কোটা, এমপি কোটা, মুক্তিযোদ্ধা কোটা,উপজাতি কোটা ইত্যাদির পাশাপাশি ব্লগার কোটাও থাকবে। বিখ্যাত ব্লগারদের সন্তানেরা এই কোটা সুবিধা পাবে।
...যখন;
বিয়ের ঘটকালিতে ঘটক সাহেব বলবেন, “ছেলে বড়ই আধুনিক...টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে... ব্লগিং ও করে আবার...ছেলে ৯৯% ভালো; শুধু মনে করেন, ঢাকার শাহবাগ চিনে না; (গুলশানে গাড়ি নিয়ে ২ ঘণ্টা ঘুরেও শাহবাগ খুঁজে পায় নাই)”
...যখন;
চাকুরির বায়োডাটায় ‘ওয়ার্ক এক্সপেরিয়েন্স’ হিসেবে ব্লগিং এর কথা লেখা থাকবেঃ
২০০৮ হইতে ২০১৭ পর্যন্ত রাত ১১ টা হইতে ভোর সাড়ে চারটা পর্যন্ত ব্লগিং এর এক্সপেরিয়েন্স। ব্লগ নেইমঃ "নিশি রাত... বাঁকা চাঁদ" ।
...যখন;
এলাকার কমিশনার চারিত্রিক সনদ পত্র দিবে না... দিবে ব্লগের এডমিন
To who it may bloody concern: আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, ‘ব্লগার আমজাদ’ বড়ই ভদ্র একজন ব্লগার। আম ব্লগারের মত না... বরই জাতের ব্লগার সে, আর তাই তো তার নাম আমজাদ। কম্পিউটারে, তার হাতের লেখা ভালো... আমার দেখা মতে, সে কোনও নারীকে পোক করে নাই । তার কোনও ফেইক আকাউন্ট ও নাই! অনলাইনের পাশাপাশি... অফলাইনেও আমি তার দীর্ঘায়ু কামনা করছি।
...যখন;
মুক্তিযুদ্ধ যাদুঘরের নিমিত্তে ‘ব্লগার জাদুঘর’ তৈরি হবে। সেখানে জনপ্রিয় ব্লগারদের ব্যবহৃত
জিনিস পত্র শো-কেইসের মধ্যে সাজিয়ে রাখা হবে। যেমন, ‘অমুক ব্লগারের পেন্টিয়াম ওয়ান পিসির মনিটর’... বা... ‘তমুক ব্লগারের পেন ড্রাইভের মুক্ষা’...
...যখন;
আপামর জনতাও এদের এক্সট্রা খাতির করবে। বাসে, ব্লগারদের জন্য সংরক্ষিত ‘মহিলাদের জন্য সংরক্ষিত’ আসন টাইপ, ‘ব্লগারদের জন্য সংরক্ষিত’ আসন ব্যবস্থা থাকবে। সিটের পাশেই, ল্যাপটপ কানেকশনের জন্য থাকবে থ্রি-পিন সকেট।
...যখন;
ব্লগারদের নিয়ে ইংরেজি quotation বের হবে। সাফল্যের শীর্ষে পৌঁছে যাওয়ার একটা বেঞ্চ মার্ক আছে আর তা হলো ওদের নিয়ে ইংরেজি quotation বের হওয়া। সেই আলোকেই দেখা যাবে, মার্কেটে কোটেশন চলে এসেছেঃ "behind every successful status ... there is a ctrl+c & ctrl+v" বলেছেনঃ Barack Osama
...যখন;
চালু ব্লগারদের সরকার থেকে বিভিন্ন ভাতা দেয়া হবে যেমন, WiFi ভাতা।
...যখন;
১৬ই ডিসেম্বরে, প্যারেড গ্রাউন্ডে ব্লগারদের কুচকাওয়াজ হবে... ( ধুরু এটা আবার বেশি বেশি :p ) জয় ব্লগার। তোমাদের উদ্যোগেই বাঙালী জাতি আরো একবার ঐক্যবদ্ধ হয়েছে ।
( সংগ্রহ )
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।