কপি আর পেস্ট কে না করে?পৃথিবীর আনন্দময় কাজগুলোর মধ্যে এটা একটা ।একটা সফল কপি পেস্টের মধ্যে কি যে আনন্দ সেটা যিনি করেন তিনিই জানেন ।তবে আফসোস এই কাজটি এখনো মর্যাদার আসন পায়নি ।কাজটাকে ছোট গর্হিত কাজ হিসেবেই দেখা হয় ।তাই কপি-পেস্ট মার্কা কোনো কিছুর গায়ে লাগলেই সেটার কদর নাই ।
ওয়েব জগত কপি পেস্টের আঁখড়া ।কপি হয় ফেসবুক স্ট্যাটাস ।ফেসবুকের একটা পেজ নতুন কিছু লিখলেই কপি পেস্ট হতে হতে আমাদের ওয়ালে এসে হাজির হয় ।গুগলে আপনার কোনো লেখার শিরোনাম লেখে সার্চ দিন কত ব্লগসাইটে যে আপনার লেখা কপি পেস্ট হয়ে গেছে নিজেও জানেন না ।
স্কুল কলেজ অফিস আদালত প্রতিষ্ঠান সবখানেই কপি পেস্টের কারবার ।ফটোকপির মেশিনের আবিস্কারক কে এজন্য একবার থাংকু দিয়ে দিন ।কপি পেস্ট আমাদের আচরনে ,চালচলনে ,পোষাকে আশাকে সবকিছুতে ।এ জীবনটাই কপি-পেস্টময় ।কপি পেস্ট কে না করে ?কপি পেস্ট থেকে যদি ভালো কিছু পাওয়া যায় ক্ষতি কি ?
কপি পেস্ট ছাড়া কি কোন লেখা শেষ হয়।এই লেখাটি লিখতেই কয়েকবার কপি পেস্ট করলাম।হা হা হা ।নিশ্চিত থাকুন এখানে আপনার কোনো লেখা কপি পেস্ট করি নাই ।
প্রতিটা সৃষ্টির একজন স্রষ্টা থাকে ।আর তার কাছে তার প্রতিটি সৃষ্টি সন্তানের মত ।সে চায় সেই সৃষ্টির স্রষ্টা যে তিনি তা সবাই জানুক ।কপি আর পেস্টের খেলায় আমরা যখন তাকে হারিয়ে ফেলি তখন তার মনের অনুভূতি কেমন হতে পারে তা বুঝবেন আপনি যদি নিজেও কোনো কিছুর স্রষ্টা হন ।তাই কপি আর পেস্টের সময় এই বিষয়টা মাথায় রাখা দরকার ।স্রষ্টার প্রাপ্য মর্যাদা যাতে নষ্ট না হয় তার চেষ্টা করুন ।
কপি আর পেস্ট হয় তেমনি কিছু যা সবার ভালো লাগে ।তাই কপি পেস্ট মানেই সেই সৃষ্টিকে আরো ছড়িয়ে দেয়া।মানুষ আনন্দ পাচ্ছে অথবা ভালো কিছু জানছে শিখছে এটাইতো অনেক পাওয়া ।প্রতিটা সৃষ্টির স্রষ্টারাতো এটাই চায় ।নাইবা জানলো সেই সৃষ্টির স্রষ্টাকে ।
অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ আদর্শ ছড়িয়ে পরুক। যুক্তি, জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে মতের বিরুদ্ধে মত শক্তিশালী হোক। বল প্রয়োগ করে অনেক কিছু করাই সম্ভব হতে পারে, কিন্তু একটা আদর্শকে দমিয়ে রাখা কখনই সম্ভব নয়।
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।