আমি বড় হয়েছি । অনেক বড় হয়েছি । এখন আমি অনেক কিছু বুঝতে পারি । দেখে দেখে শিখেছি আরও অনেক বেশী । চুপ করে বসে থেকে চার-পাশ খুব মন দিয়ে দেখি । মানুষের মুখের দিকে তাকিয়ে তার মনের ভেতর টা দেখে ফেলি । কখনও আনন্দিত হই কখনও হই ব্যাথিত । আমি রাস্তার পাশের চায়ের দোকানে বসে চা খাই- অন্যদের কথা মন দিয়ে শুনি । তাদের মনের কথা, মুখের কথা মুহূর্তেই বুঝে ফেলি । নিজের অজানা এক আবিস্কারের আনন্দে অভিভূত হই । চায়ের কাপ হাতে নিয়েই রাস্তার ওপারে দোতলার ব্যালকনি'তে তাকাই । একটি মেয়ে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছছে। চট করে আমি মেয়েটার মনের কথা বুঝে ফেলি । মেয়েটা বিকেলে তার প্রিয় মানুষের সাথে দেখা করতে যাবে । সে ভাবছে আজ গাঢ সবুজ একটা শাড়ি পড়ে যাবে ।হাত ভরতি থাকবে সবুজ কাঁচের চুড়ি, কপালে একটা বড় সবুজ টিপ । আজ সে হয়তো তার প্রিয় মানুষের সাথে অনেক বড় একটা সাহসের কাজ করবে । এটা নিয়েই মেয়েটি অনেক চিন্তিত । চায়ের দোকান থেকে বের হয়ে আমি রাস্তায় নামি ।
দুপুরবেলা সব কিছু কেমন যেন থম থম করে । মাত্র শীত শেষ হলো । গাছের সব পাতা ঝড়ে পড়ছে । গাছ গুলোকে দেখলে এতিম মনে হয়। ঢাকা শহরের রাস্তায় রাস্তায় হাঁটতে আমার অনেক ভালো লাগে । রাস্তায় হাঁটতে হাঁটতে কত কিছু ভাবি । আজ আমার হিমির বাসায় দুপুরে খাওয়ার কথা । যাবো কিনা বুঝতে পারছি না । আমি জানি হিমি আমাকে ক্রমাগত মোবাইলে ফোন দিয়ে যাচ্ছে । তাই সকালে বাসা থেকে বের হওয়ার সময় মোবাইলে রিং টোন অফ করে রেখেছি । এটা আমার অনেক পুরাতন একটা অভ্যাস । হিমি আমার এই অভ্যাসের সাথে পরিচিত । ইদানিং নিজের সাথে নিজে অনেক যুদ্ধ করে নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছি । কিছু ভালো পরিবর্তন, কিছু খারাপ পরিবর্তন । সময় মতো দু'টাই কাজে লাগে ।হঠাৎ এক রিকশাওয়ালা এসে পায়ের উপর রিকশা উঠিয়ে দিল । অনেক ব্যাথা পেলাম পায়ে। রিকশাওয়ালা চিকৎ্কার করে বলল- রাস্তার মধ্যে দিয়ে হাটছেন কেন ? আমি মনে মনে বললাম- ফুটপাত দিয়ে হাঁটার জায়গা কোথায়? দোকানের জিনিস পত্র ফুটপাতে সাজিয়ে রেখেছে ।
আমি রাস্তায় হেটেই চলেছি । অনেক ক্ষুধা লেগেছে ।চা বিস্কুটের ক্ষুধা না । ধব ধবে সাদা ভাতের ক্ষুধা । হোটেলের ভাত নয় । বাসায় রান্না করা ভাত, তরকারী ডাল আর ডিম ভর্তা । রাস্তার পাশে এক লোক ভ্যানে করে বড়ই বিক্রি করছে । বড় বড় বড়ই । কোনো কিছু না ভেবেই এক কেজি বড়ই কিনে নিলাম । তারপর হিমির বাসায় গেলাম । হিমি আমাকে দেখেই বলল- তোমাকে তো দাঁড় কাকের মতন লাগছে ।হিমিকে একবার বলেছিলাম- চোখে কাজল দিলে তোমাকে অনেক সুন্দর দেখায়, তারপর থেকে হিমির চোখ কখনও কাজল ছাড়া দেখিনি । আরও আছে কাচের চুড়ি, টিপ । বোকা ! আমি বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এসে দাঁড় কাক থেকে কাক হলাম । হিমি টেবিলে খাবার দিল- সাদা ভাত, বাধাকপি বাজি, ডাল আর ডিম ভাজা । ডিম বাজিতে এক গাদা পেয়াজ দিয়েছে । দশ মিনিটের মধ্যে খাওয়া শেষ করলাম । তারপর সুফিয়া বুয়া এসে চা দিয়ে গেল । চায়ে সর ভাসছে । সর ভাসা চা খেলাম । হিমির মুখের দিকে আমি কখনও তাকাই না । আজ তাকালাম- বুঝতে পারলাম হিমি খুব চাচ্ছে- সারাটা বিকাল হিমির সাথে থাকি ।
সন্ধ্যায় গেলাম শাহবাগ ।আন্দোলনটা কোন দিকে মোড় নিচ্ছে কিছুই বুঝতে পারছি না । প্রতিদিন একটু একটু করে আন্দোলনের চেহারা বদলে যাচ্ছে । শেষ মেষ আন্দোলনের মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে । ব্লগার'রা আন্দোন শুরু করেছে, ভালো কথা কিন্তু প্রতিটা ব্লগ কোনো না কোন দলের ।আসমান ব্লগ অমুক দলের, সামসু ব্লগ অমুক দলের ।সুন্দর রাজনীতি এবং সুন্দর মানুষের অভাবে দেশের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে । আমরা সাধারণ মানুষ জন সব দেখছি- সব বুঝতে পারছি । কিন্তু আমরা চিৎকার করলেও কেউ শুনে না কেউ বুঝে না কেউ দেখে না । মন খারাপ নিয়ে একা একাই শাহবাগ ঘুরে বেড়ালাম । বই মেলায় ঢুকলাম না । পরিচিত মানুষের ধারে কাছেও গেলাম না । ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরলাম একটা ছবিও তুললাম না । বারডেম হাসপাতালের সামনে গিয়ে দুই বার চা-সিগারে্ট খেলাম । অনেক কিছুই করতে ইচ্ছা করছে- কিন্তু কিছুই করতে পারছি না । কিছু না করতে পারার অনেক কষ্ট । তীব্র কষ্ট নিয়ে হাঁটতে হাঁটতে বাসায় ফিরলাম । হিমি বলেছিল- রাতা ৯ টার মধ্যে বাসায় ফিরতে । ১২ টা বেজে গেল ।
রাত একটা । বাসার সবাই গভীর ঘুমে । আমি ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরালাম ।একটা সিগারেট যত দ্রুত শেষ হয় তার চেষে দ্রুত সময় শেষ হয় । দুঃখ কষ্ট হতাশা'র শেষ নেই । দুঃখ কষ্ট হতাশা আমাকে কুড়ে কুড়ে খায় । ভাবি-সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে যাবো। পর মুহূর্তেই মনে হয় - তাহলে হিমির কি হবে ? আমার শত্রুরা তো হাতে হালি দিয়ে হাসবে । সে সুযোগ তাদের অবশ্যই দিতে পারি না । ঘুরে দাড়াবার মতন সময় এখনও আমার হাতে আছে । নিজেকে বলি-বোকা, ছেলে এত অস্থির হলে চলে, অপেক্ষা করো- সব হবে । পারবে তুমি । এক আকাশ আত্মবিশ্বাস নিয়ে ঘরে ঢুকে টিভি অন করলাম । খবর শুনব । খবর শুনে মেজাজ আরও বেশী বিগড়ে যায় । টক শো শুনে গা রি রি করে । চ্যানেল ঘুরে ঘুরে চলে যাই ডিসকোভারি'তে । এটাই ভালো । সাপের অনুষ্ঠান দেখাচ্ছে । বিশাল একটা জঙ্গলে দুইজন লোক সাপের সন্ধ্যানে বের হয়েছে । তারা অনেক খোজাখুজি করে বিশাল একটা সাপ ধরে ফেলল।ইয়া মোটা, কুচকুচে কালো । একজন সাপের গলা টিপে ধরে বিষ বের করে নিল। আরা একজন কয়েকটা ছবি তুলে নিল ।
রাত তিনটা । ঘর অন্ধকার করে আমি বিছানায় । সাত পাঁচ ভাবতে ভাবতে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম । আর কি আশ্চর্য সাথে সাথে একটা স্বপ্ন দেখা শুরু করলাম । স্বপ্নটা এই রকম- গভীর রাত। আমি গ্রামের রাস্তায় একটা কার্লভাটের উপর বসে আসি ।চারিদিকে ফকফকা জোছনা । আমার হাতে সিগারেট, ম্যাচের জন্য সিগারেটি ধরাতে পারছি না । ঠিক এই সময় একটি মেয়ে দৌড়ে আমার দিকে আসছে- মেয়েটির শাড়ি এলোমেলো, চুল এলোমেলো । মেয়েটির পেছনে আরও তিনটি লোক । বুঝতে পারলাম মেয়েটিকে তিনজন লোক তাড়া করেছে । মেয়েটি আমার কাছে এসে বলল- আমাকে বাঁচান । মেয়েটির কথা শুনে আমার খুব রাগ লাগল- ম্যাচের জন্য আমি সিগারেট ধরাতে পারছি না। এই সময় লোক তিনটি আমার সামনে এসে মেয়েটিকে টেনে হিচড়ে নিয়ে গেল । মেয়েটি ব্যাকুল হয়ে আমার দিকে তাকিয়ে বলছে- আমাকে বাঁচান । আমি লোক গুলোর দিকে তাকিয়ে বললাম- ভাই আপনাদের কাছে ম্যাচ হবে ? তারা কেউ আমার কথার জবাব দিল না । আমি লোক গুলোর সামনে গিয়ে বললাম- আপনারা থামুন। কথা আছে ।
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।