অস্ত্র অস্ত্র অস্ত্র
আমাদের দেশে বর্তমানে ৯ ও ৭ পয়েন্ট ৬২ মিলিমিটার ক্যালিবারের পিস্তল ব্যবহার করছেন এসআই থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।বর্তমানে অন্যান্য উন্নত দেশে মহানগর এলাকায় সাব মেশিনগান ব্যবহৃত হয়। স্নাইপার রাইফেল, সিঙ্গেল গ্যাস লাঞ্চার, মাল্টিপল গ্যাস লাঞ্চার, গ্যাস গ্রেনেড, মাল্টিপল গ্যাস গ্রেনেড, ট্রেসার গান ব্যবহারের কথাও বলা হয়।
রিভলবার এবং পিস্তল । খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই দুটো আবার আলাদা আলাদা করে কি বোঝায় । যেসব আগ্নেয়াস্ত্র এক হাতে ধরে গুলি ছোঁড়া যায়, এক কথায় তাদেরই পিস্তল বা রিভলবার বলা যাবে। আদি পিস্তল গুলোতে একবারে মাত্র একটাই গুলি ছোঁড়া যেত । সেই দিয়েই মানুষ পরমানন্দে খুনাখুনি চালাতে চালাতে অনুভব করলো বার বার বারুদ ভরো, গুলি ভরো, তারপর মারো; এই প্রক্রিয়াটা অনেক সময়সাপেক্ষ। আরো তাড়াতাড়ি মারতে পারলে সুবিধা । সেই প্রচেষ্টার ফলেই এলো রিভলবার । একবারে ৬ টা গুলি ভরে নিয়ে খুনোখুনি করায় সুবিধা হলো আরো বেশি ।
সাল ১৮৩০। স্যামুয়েল কোল্ট নামের বছর ১৬ বছরের এক ছেলে বড় হওয়ার স্বপ্ন নিয়ে ঘর ছাড়ল । ভাগ্যসন্ধানের জন্য চড়ে বসলো ভারতবর্ষগামী এক বানিজ্য জাহাজে । জাহাজের কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে খেলাচ্ছলে বানিয়ে ফেলল এক নতুন ধরনের আগ্নেয়াস্ত্র - যেটা বারবার লোড না করেই গুলি ছোঁড়া যায় পরপর ।কোল্ট এরপর স্থাপন করেন রিভলবার এর কারখানা ।১৮৫০ এর দিকে প্রথম কোল্ট এর কারখানা অভূতপূর্ব সাফল্য পেতে শুরু করে।কারিগরী দিক থেকে ভীষনরকম সরল এই যন্ত্রটি প্রথমে আমেরিকা এবং পরে সাড়া পৃথিবীর মানুষের জীবনধারাই পাল্টে দেয় । শুনতে নিষ্ঠুর হলেও ভীষণ বাস্তব এই সত্য যে , মুঠোভর্তি মাত্র এই অস্ত্র যত সহজে মুহুর্তের মধ্যে মেরে ফেলতে পারে একটা প্রানীকে, এত সহজ খুন করার যন্ত্র ছিলনা আগে মানুষের হাতে ।
বাংলাদেশের বিস্তীর্ণ পাহাড়ি এলাকার অন্তত ৩০ টি স্পটে গোপন কারখানা গড়ে তাতে তৈরি হচ্ছে দেশী বন্দুক।দিনের বেলায় মুলত অস্ত্র তৈরির কাজ চলে। পাহাড়ের অভ্যন্তরে নিরাপদ স্থানে গড়ে তোলা প্রায় প্রতিটি কারখানার পরিবেশ অনেকটা ওর্য়াকশপ ও কামারের দোকানের মত। বিগত সময় এখান থেকে এম-১৬, একে-৪৭ ও রকেট লাঞ্চারের মত আধুনিক মারণাস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
গ্রেনেড এক প্রকারের নিক্ষেপণযোগ্য বোমা।অধিকাংশ গ্রেনেডই বিসফোরণের পরে চারিদিকে ছররা বা ধাতুর টুকরো বা শার্পনেল অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। হাজার বছর আগে চাইনিজদের আবিস্কৃত গান পাউডার বদলে দেয় সমরাস্ত্রের ধরন। তখনকার দিনে গ্রেনেড বোমায় ব্যবহৃত হত গান পাউডার।
অধিকাংশ বোমাই সাধারণ জ্বালানীর তুলনায় কম শক্তি সঞ্চিত করে। ব্যতিক্রম হিসেবে রয়েছে পারমাণবিক বোমা। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় এক জনসভায় বক্তৃতাদানকালে গ্রেনেডের মাধ্যমে সৃষ্ট বোমা হামলায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান ও তাঁর কানের পর্দা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উক্ত হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ১৯ জন মৃত্যুবরণ করেন ও শতাধিক ব্যক্তি আহত হন।আইনস্টাইনে সেই সূএর টির E=mc^2 উপরেই আবিষ্কার পৃথিবীর ইতিহাসে শক্তিশালি বোমা পারমানবিক বোমা।
এই পোস্টে মূলত অস্ত্র কি এবং কেন এ সম্পর্কে ধারনা দিতে চেস্টা করা হয়েছে। তবে মারনাস্ত্র তৈরি ও এ সম্পর্কিত গবেষনাকে বরাবরই ঘৃনা করি। এগুলো একটি সভ্যতাকে ধংস করে দেয়ার হাতিয়ার ছাড়া আর কিছুই নয়।একটু লক্ষ করলে দেখবেন এই বোমা গুলো তৈরী জন্য আমেরিকা যে পরিমান অর্থ আর মেধা ব্যয় করেছে তা যদি মানবতার কল্যানে ব্যয় করা হয় আজ পৃথিবী অন্যরকম হত।
ATEO'র এ কেমন দেনা পাওনা ???

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।