somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ইসলাম হেফাজতের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং মহান আল্লাহ পাক

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতরাতে আমি একটি স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখলাম, একটি নৌকায় আমি সম্পূর্ণ একা। নৌকায় কোনো দাঁড় নেই, কোনো হাল নেই। অথৈ সাগরে নিঃসহায়ের মত একা ভেসে চলেছি।

হেফাজতে ইসলাম যে ১৩টি মধ্যযুগীয় দাবি তুলেছে, সেগুলো বাস্তবায়ন হওয়ার আগে বিবেকবান যে কোনো মানুষের মরে যাওয়াই ভালো।মহান প্রভু'র কাছে এখন আমার প্রার্থনা একটাই- দেশের বর্তমান অশান্ত পরিস্থিতি শান্ত করে দাও।হঠাৎ করে দেশের বেশ কিছু মানুষ ধর্মপ্রান হয়ে পড়েছে।অনেকে চা খেতে খেতে টিভিতে খবর দেখে খুব হায় হুতাশ করছেন।আজ মুসলমানের বিরুদ্ধে মুসলমান ।হেফাজতে ইসলাম - জামায়েত ইসলামের দ্বিতীয় গ্রুপ এটা এখন পুরোপুরি স্পষ্ট! সরকারকে এখন খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। সাপ মরবে কিন্তু লাঠি ভাঙ্গবে না টাইপ সিদ্ধান্ত।

এখন থেকে ৪২ বছর আগে হুবহু এইরকম একটি পরিস্থিতি নেমে এসেছিল ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশজুড়ে। ১৯৭১ সালে ঠিক এমনিভাবেই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ধর্মবিরোধিতার অভিযোগ তোলা হয়েছিল। বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবমাননায় ক্ষতিগ্রস্থ হওয়ার মতো ধর্ম ইসলাম নয়। যদি সেটিই হতো, তাহলে এতো হাজার বছর পরও ইসলাম টিকে থাকতো না।হে আল্লাহ ! একাত্তরে ইসলামের দোহাই দিয়ে লাখ লাখ নিরপরাধ মানুষকে মেরে ফেলার পর-ও ইসলাম বিপন্ন হয় না।

প্রতি ৫০ হাজার ব্লগারের মধ্যে একজন হয়তো ধর্ম নিয়ে টানাহেঁচড়া করেন, তাতে কি বাকি সব ব্লগারই ধর্মবিরোধী নাস্তিক হয়ে যান? ধর্মকে বর্ম বানিয়ে যুদ্ধাপরাধীদের বিচার থেকে মানুষের চোখ অন্যদিকে ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা।

হে আল্লাহ ! যখন তুমি বলেছো তোমার সৃষ্টিকে যে ভালবাসলো সে তোমাকেই ভালবাসলো তখন বছরের পর বছর ধরে মাজার-দরগার ভেতরের দান-বাক্স ফুলে-ফেঁপে উঠলো,কিন্তু সেখানে দিনের পর দিন ভিক্ষা করা লোক গুলোর ভাগ্য একই রকম থেকে যায়,তখনো ইসলাম বিপন্ন হয় না ।

হেফাজতের সাথে জড়িত আশিভাগ কওমী মাদরাসার ছাত্র।'নাস্তিক ব্লগার' 'নাস্তিক ব্লগার' রব তুলে মোল্লারা রীতিমতো কাবু করে ফেলেছে সরকারকে।জামায়াত-শিবির বরাবরই আছে সেই একাত্তরের সেই চিরচেনা চেহারায়। হেফাজতের ভন্ড মোল্লাগুলো এতোদিন ঘাপটি মেরে ছিল কওমি মাদ্রাসার আড়ালে।

আমি নিশ্চিত, এই ধর্মব্যবসায়ীরা একাত্তরের মতোই হারবে আবার।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×