somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রবীন্দ্রনাথের কোনো বিকল্প নাই- ৮৫

০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের সিংহ ভাগই কাটিয়েছেন পদ্মা, ইছামতি, নাগর, আত্রাই নদী বিধৌত উত্তরবঙ্গের সবুজ শ্যামল ছায়াঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নাগর নদীর তীর পতিসরে।পল্লী বাংলার সাধারন মানুষ, চাষী, মুটে-মজুর, হিন্দু, মুসলমান প্রজা, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ ক্ষেত খামার ও হাল লাঙ্গল এসবই তাঁর মনের মাটিতে একাকার হয়ে যায়।জমিদারী দেখাশুনা করতে তিনি ঘুরে বেড়াতেন তিনটি জেলায়।কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের বাংলাদেশে ছিল ৩ টি জমিদারী।

ক্রয়সূত্রে ১৮৩০ সালে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর কালিগ্রাম পরগনা জমিদারির অন্তর্ভূক্ত করেন। পতিসর কালিগ্রাম পরগনার সদর দপ্তর। নওগাঁ, বগুড়া ও নাটোর জেলার ৬ শ টি গ্রাম নিয়ে কালিগ্রাম পরগনা গঠিত। এর আয়তন ছিল ২৩০ বর্গমাইল।আঁকা-বাঁকা ছোট্র নদী নাগরের তীরে অবস্থিত এই পতিসর। পূর্ব-দক্ষিনে চলন বিল ও আত্রাই নদী। পশ্চিম-উত্তরে রক্তদহ বিল। অসংখ্য খাল-বিল, নদী-নালা পরিবেষ্টিত কালিগ্রাম পরগনা। (সেই সময়) বছরের প্রায় ৬ মাস পানিতে ডুবে থাকতো। তখন গ্রাম গুলোকে মন হতো যেন এক একটি বিচ্ছিন্ন দ্বীপ। রবীন্দ্রনাথ সর্ব প্রথম এ বিচ্ছিন্ন দ্বীপে আসেন ১৮৯১ সালে।

পতিসরের প্রতি রবীন্দ্রনাথের ছিল অগাধ ভালবাসা, ছিল এখানকার মানুষের প্রতিও। তার বিচক্ষনতা দিয়ে প্রজাহ্নদয় জয় করেছিলেন। জমিদারি পরিচালনা পদ্ধতিও ছিল আধুনিক ও বিজ্ঞান সম্মত। তাই তিনি তাদের আপনজন হয়ে যান। কালিগ্রাম ”হিতৈষী সভা ” নামে একটি সংগঠন তৈরী করেন। কালীগ্রাম পরগনার প্রজাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে পতিসর, রাতোয়াল ও কামতা ৩টি বিভাগে ৩টি মধ্য ইংরেজী (এম.ই) স্কুল ও পতিসরে ছেলে রথীন্দ্রনাথের নামে ১টি হাইস্কুল স্থাপন করেন। স্কুলের ভবন, ছাত্রাবাস নির্মাণ ও অন্যান্য খরচ এস্টেট থেকে বহন করা হতো। পূর্ব বাংলায় ’জমিদারি’ করতে এসে রবীন্দ্রনাথ প্রকৃতই নিজেকে আবিস্কার করেছিলেন নতুন করে। পতিসরে বসেই তিনি গোরা ও ঘরে বাহিরে (অংশ বিশেষ) উপন্যাস, ছোট গল্প ’প্রতিহিংসা’ ও ঠাকুরদা, লিখার রসদ পেয়েছিলেন। পূর্ণিমা, সন্ধ্যা, চৈতালি-মধ্যাহ্ন, পল্লীগ্রামে, সামান্য লোক, দুর্লভ জন্ম, খেয়া, কর্ম , মেঘদূত, দিদি , পরিচয়, অনন্তপথে ’র মত অনেক কবিতা রচনা করেছিলেন।

মহাজনদের হাত থেকে কৃষকদের মুক্ত করতে সমবায় পদ্ধতিতে ১৯০৫ সালে কালিগ্রাম পরগনার পতিসরে কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন ।নওগাঁ শহর থেকে ৩৬ কিলোমিটার দুরে পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পতিসর কুঠিবাড়ী অবস্থিত।পতিসরকে ছুঁয়ে এঁকে বেঁকে গেছে নাগর নদী। একদা এই নদীতে কবির প্রিয় “পদ্ম-বোট” এ বসে কবি রচনা করেছিলেন, তালগাছ এক পায়ে দাড়িয়ে/ সবগাছ ছাড়িয়ে/ উঁকি মারে আকাশে।কবির প্রিয় সেই নাগর নদী আজো প্রবাহমান। কিন্তু কবির নেই তালগাছটি আজ আর নেই। ১৯৬২ সালে এক প্রবল ঝড়ে সেই তালগাছটি ভেঙ্গে পড়ে। তালগাছটির স্মৃতিচিহ্ন হিসাবে সেখানে এখনো বয়েছে একটি মাটির উঁচু ভিটে। নতুন করে একটি শিশু তালগাছ গজিয়ে তার স্মৃতিকে জানান দিচ্ছে। ১৯৩১ সালে বিখ্যাত সাহিত্যিক অন্নদা শংকর রায় ছিলেন নওগাঁর মুহকমা প্রশাসক। সেই সময় এই দুই ব্যক্তিত্বের সাক্ষাত ঘটেছিল। একবার অন্নদা শংকর রায় আত্রাই ষ্টেশনে গিয়েছিলেন কবির আহবানে।

নোবেল পুরস্কারের ১লক্ষ ৮ হাজার টাকা এই ব্যাংকে বিনিয়োগ করা হয়। ১৯১০ সালে উত্তরবঙ্গের মহাপ্লাবনের পর আচার্য প্রফুল্লচন্দ্র রায় মহাশয়ের বন্যাত্রাণ ফান্ডে কিছু টাকা উদ্বৃত্ত হইয়াছিল এবং এই টাকায় আমেরিকা হইতে কয়েকটি ট্রাক্টর ক্রয় করা হয়। রবীন্দ্রনাথ একটি ট্রাক্ট্রর লইয়া পতিসর অঞ্চলে কলের লাঙ্গল দিয়া জমি চাষ প্রবর্তন করেন। ট্রাক্ট্রর পাওয়া গেলে, কিন্তু চালক পাওয়া গেল না। পুত্র রথীন্দ্রনাথ আমেরিকায় কৃষিবিদ্যা শিক্ষাকালে ট্রাক্ট্রর চালনা করিয়াছেন। পতিসরে তাই তিনি ট্রাক্ট্ররের ড্রাইভার রুপে আশে পাশে জমি চাষ করিয়াছেন। যন্ত্রদানবের কার্যকলাপ দেখিতে প্রথম দিন হাজার হাজার লোক পতিসরে উপস্থিত হইয়াছিল।

১৯৪৭ সালের আগ পর্যন্ত পতিসর কঠির বাড়ি কর্মমূখর ছিল।১৯৪৭ সালের পর থেকেই ক্রমাগত বিলুপ্তি হতে থাকে, কবির সাজানো বাগান হারিয়ে যেতে থাকে কাচারী বাড়ির সকল জিনিসপত্র। দেশ বিভাগের পর ১৯৫২ সালের অর্ডিন্যান্স বলে তদানীন্তন পূর্বপাকিস্থান সরকার এই জামিদারি অধিগ্রহন করে। কবি পতিসরের বিদায়ের শেষ দিনটিতে কুঠিবাড়ীর সামনের রবীন্দ্র সরোবর ঘাটে সমবেত প্রজাদের উদ্দেশ্যে বলেছিলেন, “ আমি অসুস্থ্য আর হয়তো তোমাদের কাছে আসিতে পারিব না, তোমরা আমাকে অনেক দিয়াছ, আমি তোমাদের কিছুই দিতে পারি নাই-আমি প্রার্থনা করি তোমরা সুখি হও, শান্তিতে থাকো। সেদিন সেই নিভৃত পল্লীতে নেমেছিল শোকের ছায়া।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবনের এক উল্লেখযোগ্য অধ্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে পতিসরের স্মৃতি। কবির স্মৃতিকে নিজের অনুভবের সঙ্গে মিলিয়ে দেখার জন্য আজো কবি ভক্তরা ছুটে যান পতিসর।

প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পুত্র মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর ৪২ বছর বয়সে মারা যান। তার সন্তানাদির নাম আর কিন্চিৎ পরিচয় ক্রমানুসারে নীচে দেখুন-

১। কন্যা: শিশুকালেই মারা যান। ২। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর: (১৮৪০-৯১২৬): পন্ডিত । ৩। সত্যেন্দ্রনাথ ঠাকুর: (১৮৪২-১৯২৩): সরকারী আমলা। ৪। হেমেন্দ্রনাথ ঠাকুর: (১৮৪৪-১৮৮৪): বিজ্ঞানী। ৫। বীরেন্দ্রনাথ ঠাকুর: (১৮৪৫-১৯১৫): ৬। সৌদামিনী দেবী: (১৮৪৭- ১৯২০):৭। জোতিরিন্দ্রণাথ ঠাকুর ১৮৪৮- ১৯২৫): পন্ডিত, নাট্য ব্যাক্তিত্ব। ৮। সুকুমারী দেবী: ১৮৪৯- ১৮৬৪):৯। পুন্যেন্দ্রনাথ ঠাকুর ১৮৫০-১৮৫১):১০। শরৎকুমারী দেবী। (১৮৫৬- ১৯২০):১১। স্বর্ন কুমারী দেবী। (১৮৫৮- ১৯৩২):১২। বনকুমারী দেবী। (১৮৫৯- ১৯৩৪):১৩। সৌমেন্দ্রনাথ ঠাকুর: (১৮৬০-১৯২৩): ১৪। রবীন্দ্রনাথ ঠাকুর: (১৮৬১- ১৯৪১): নোবেল জয়ী বিশ্ব কবি। ১৫। বুধেন্দ্রনাথ ঠাকুর: (১৮৬৩- ১৮৬৪):


সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×