somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রবীন্দ্রনাথের কোনো বিকল্প নাই- ৯৫

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললেই তো ঋষির মতো একটি মানুষের ছবি ভেসে ওঠে।এ মানুষটির এতো এতো গুণ ছিলো যে, তা বলে শেষ করাই যাবে না। তার সম্পর্কে সবচেয়ে ভালো কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রয়াত অধ্যাপক হুমাযুন আজাদ। তিনি বলেছেন- ‘রবীন্দ্রনাথই আমাদের সব’৷ যখন তার বয়স হয়ে গিয়েছিলো, তিনি তখন অনেকটাই শিশুর মতো হয়ে গিয়েছিলেন। তিনি কবিতার মধ্যে কি লিখেছেন শোনো-

‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, চুকিয়ে দেব বেচা-কেনা, মিটিয়ে দেব লেনা-দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে - আমায় তখন নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে।। তখন কে বলে গো, সেই প্রভাতে নেই আমি? সকল খেলায় করবে খেলা এই-আমি।’

আমাদের কবিগুরু বিদেশ ঘুরতে খুবই পছন্দ করতেন। বিদেশ বলতে যে তিনি শুধু ভিনদেশ বুঝিয়েছেন তা কিন্তু নয়। বিদেশ মানে হলো, অনেক দূরে কোথাও। তিনি কলকাতার ছেলে ছিলেন, লেখাপড়া করতে বিলেত পর্যন্ত গেছেন। আবার যখন তার ঘাড়ে শিলাইদহে বসে জমিদারি দেখার ভার চাপলো তখনও তাকে অনেক ভ্রমণ করতে দেখা গেছে। তিনি বজরায় করে পদ্মা নদীর বুকে ঘুরে বেড়াতেন। আর বিভিন্ন এলাকা দেখতেন। কখনও কখনও পালকিতে চেপেও যেতেন তিনি। পালকি মানে ছয় বেহারার পালকি। আর বজরা মানে বড়ো নৌকা। তিনি আমাদের দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও আরো অনেক দেশ ঘুরে দেখার সুযোগ পেয়েছিলেন। ১৮৭৮ থেকে ১৯৩২ সালের মধ্যে তিনি পাঁচটি মহাদেশের ৩০টিরও বেশি দেশ ভ্রমণ করেন। ১৯১২ সালে যখন তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন, তখন তিনি এক কাণ্ড করে বসলেন। সঙ্গে করে নিয়ে গেলেন এক তাক বই! তার এসব বইগুলো সবাইকে রীতিমতো আশ্চর্য করে দিলো। তিনি তার বইগুলো বন্ধুত্ব বাড়াতে বিলিয়ে দিলেন। যাদের তিনি বই দিয়েছিলেন তাদের নামগুলো শোনো একবার- চার্লস এফ অ্যাণ্ড্রুজ, অ্যাংলো-আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েট্স, এজরা পাউন্ড, রবার্ট ব্রিজেস, আর্নস্ট রাইস। প্রত্যেকেই তাঁদের নিজ নিজ ক্ষেত্রে বিশ্ববিখ্যাত।

আইনস্টাইনও রবীন্দ্রনাথের বিজ্ঞানের প্রতি এ ভালোবাসাটা বুঝতে পেরেছিলেন। এদিকে, আইনস্টাইনও ছিলেন কবিতার ভক্ত। সুযোগ বুঝে তিনিও রবীন্দ্রনাথের সঙ্গে কবিতার বিষয় বুঝে নিতেন। তাদের যখন বন্ধুত্ব হলো তখন দুজনেরই বয়স হয়ে গেছে। যদি বলো ‘বুড়ো’, তাও বলতে পারো। কিন্তু দুজনই তো তখন পৃথিবীর জ্ঞানী দুটো বুড়োই, নাকি! তাদের বন্ধুত্বের সময়টাকে রবীন্দ্রনাথ ঊনসত্তর বছর পেরিয়ে সত্তরে পা দিয়েছেন। আইনস্টাইনের বয়স তখন বাহান্ন। রবীন্দ্রনাথের চেয়ে আইনস্টাইন ১৮ বছরের ছোট ছিলেন। তবুও তাদের বন্ধুত্বে কোনোরকম সমস্যাই হয়নি!

রবীন্দ্রনাথ-আইনস্টাইন দুজনই নামকরা ব্যক্তি। তারা যে সে সময় কি আলাপ করেছিলেন কেউ জানতে পারেনি। তবে, এ আলাপের পর থেকে দুজনের বন্ধুত্ব এতোটাই জমেছিলো যে, আইনস্টাইন পরবর্তীতে শান্তিনিকেতনে বেড়াতেও চলে এসেছিলেন।

রবীন্দ্রনাথ আইনস্টাইনের মনে যে শ্রদ্ধার রেখা টেনেছিলেন, ১৯২৬ সালে লেখা আইনস্টাইনের একটি চিঠি থেকে সে প্রমাণ পাওয়া যায়। চিঠির তারিখ ২৫ সেপ্টেম্বর, ১৯২৬। ছোট্ট একটা চিঠি। সে চিঠিতে বন্ধুকে আইনস্টাইন লিখেছেন, মাননীয় আচার্য, ... আপনাকে স্বচক্ষে দেখে আসতে না পারার জন্য দুঃখিত। শুনেছি আপনার উপর প্রচুর ধকল গেছে। তাই ভিড় বাড়িয়ে আপনার বিশ্রাম এবং শান্তিতে ব্যাঘাত ঘটাতে চাইনি। জার্মানিতে যদি এমন কিছু থাকে যা আপনি চান এবং যা আমি করতে পারি, দয়া করে, যখন খুশি আমায় আদেশ করবেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×